এই মরসুমটাই কেরিয়ারের সেরা মরসুম হতে চলেছেন শুভমন গিলের, মনে করছেন আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

আর কিছুক্ষণের অপেক্ষা। এরপরই আইপিএলের মঞ্চে নতুন দলের হয়ে অভিষেক হবে শুভমন গিলের। আর তাঁকে দেখার জন্যই এখন অধীর আগ্রহে বসে রয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এই চলতি মরসুমই নাকি শুভমন গিলের জন্য সেরা মরসুম হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত অবশ্য ব্যাট হাতে মাঠে নামেননি শুভমন গিল। সোমবারই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। সেখানেই হুজরাত শিবিরে রয়েছেন শুভমন গিল।

আইপিএলের শুরু থেকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেই দেখা যেত এই তরুণ তারকা ক্রিকেটারকে। নাইট রাইডার্সের হয়ে আইপিএলের মঞ্চে ওপেনিংয়েই নামতে শুভমন গিল। কিন্তু এবারের আইপিএলের মেগা নিলামের আগে তাঁকে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে দলের এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল তারা। যদিও শুভমন গিলের দল পেতে খুব একটা অসুবিধা হয় নি।

মেগা নিলামের আসরে নামতেই হয়নি শুভমন গিলকে। তার আগেই এবার গুজরাত টাইটান্স শুভমন িলকে প্রায় ৮ কোটি টাকা দিয়ে এবার নিজেদের দলে তুলে নিয়েছে। সোমবার সেই শুভমন গিলই প্রথমবার গুজরাত টাইটান্সের জার্সিতে নামতে চলেছেন। নতুন অভিজ্ঞতা। কিন্তু শুভমন যে এবার আরও আত্মবিশ্বাসী তা আগেই বোঝা গিয়েছে। নিজের সেরা পারফরম্যান্স দিতে এবার মরিয়া শুভমন গিলও। নাইট রাইডার্স যে তাঁকে ছেড়ে ভুল করেছে, সেটাই হয়ত এবার বুঝিয়ে দিতে চান শুভমন গিলও।

গুজরাত টাইটান্সের হয়ে আকাশ চোপড়ার বাজি শুভমন গিল

একইসঙ্গে তাঁর পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন খো আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে গুজরাত টাইটান্সের শিবিরের পর্যালোচনা করার সময় আকাশ চোপড়া জানিয়েছেন, “গুজরাত টাইটান্সের হয়ে অবশ্যই এবার শুভমন গিল ওপেন করবেন। আমি মনে করি এই মরসুমটাই শুভমন গিলের সেরা  মরসুম হতে চলেছে। জীবনে একটা সময় এমন আসে যখন মনে হয় এবার হয়ত সবকিছু বদলে যেতে চলেছে।  লকেকেআর তাঁকে ছে়ডে দিয়েছে, আর আমার মনে হয় এটাই হয়ত গুজরাতের কাছে সবচেয়ে বড় সুবিধা হতে চলেছে”।

শুধু শুভমন গিলই নন,  “গোটা গুজরাত দলের ব্যাটিং পজিশন নিয়েই এদিন আলোচনা করেছেন আকাশ চোপড়া। তিনি জানিয়েছেন, আমার মনে হয় শুভমনের সঙ্গে গুজরাতের আরেকজন ওপেনার হতে চলেছেন ম্যাথু ওয়েড। এছাড়া আমার মনে হয় বিজয় শঙ্কর তিন নম্বরে ব্যাটিং করতে পারেন। এছাড়া ম্যাথু ওয়েড উইকেট কিপিং করলে দলে ঋদ্ধিমান সাহার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। হার্দিক পান্ডিয়া চার নম্বরে এবং ডেভিড মিলার পাঁচ নম্বরে ব্যাটিং করবে বলেই মনে হচ্ছে আমার”।

close whatsapp