স্ট্রাইকরেট প্রসঙ্গে বিরাট কোহলির উদ্দেশ্যে বিশেষ বার্তা রবি শাস্ত্রীর
আপডেট করা - May 8, 2023 8:16 pm

সম্প্রতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই ছটি অর্ধশতরান করা হয়ে গিয়েছে বিরাট কোহলির। তাঁর ব্যাটে রান এলেও আইপিএলে বিরাট কোহলিকে নিয়ে েকটা চাপা গুঞ্জন রয়েই গিয়েছে। তাঁর স্ট্রাইকরেট নিয়ে চলছে নানান গুঞ্জন। রান পেলেও বিরাট কোহলি খানিকটা ধীর গতিতেই খেলছেন এবার। সেইসহ্গে তাঁর স্ট্রাইকরকেটও যে কুব একটে বেশী রয়েছে তেমনটা নয়। এবার বিরাট কোহলির উদ্দেশ্যে্ বিশে, পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি সাস্ত্রী।
একবার যদি বিরাট কোহলি তাঁর টেম্পোটা বুঝতে পারেন সেই ধারাটাই ধরে কাার পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী। শেষ ম্যাচেও ্র্ধশতরান পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের প্রেক্ষিতে খানিকটা ধীর গতিতেই খেলেছিলেন তিনি। বিরাট কোহলির স্ট্রাইকরেট নিয়ে ইতিমধ্যেই নানান কথাবার্তা আইপিএলের মাঝে শুরু হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতেই এবার বিরাট কোহলির পাশে দাঁড়াচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন কেোচ রবি শাস্ত্রী। যে টেম্পো বিরাট কোহলি পাচ্ছেন, সেটা যেন একেবারেই হারিয়ে যেতে না দেন। সেদিকেই যে তাঁরে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।
চলতি আইপিএলে ১০ ম্যাচ খেলে ৪১৯ রান করে ফেলেছেন বিরাট কোহলি
এই মুহূর্তে আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। শুধুমাত্র তাঁর স্ট্রাইকরেট েনিয়েই চলছে নানান জল্পনা। শেষ ম্যাচেও বিরাট কোহলি অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। কিন্তু সেইসঙ্গে বলও খেলেছিলেন বেশ কিছু। এমন পরিস্থিতিতেই তাঁর টেম্পারামেন্ট ধরে রাখার বার্তা দিচ্ছেন রবি শাস্ত্রী। শুধু তাই নয়, এই প্রসঙ্গে গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানো ফিল সল্টের উদাহরণও দিচ্ছেন তিনি।
এই প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন, “যখন একবার তুমি সেই টেম্পারামেন্ট পেয়ে যাচ্ছ, সেই মুহূর্তে অন্যরা কে কী বলছে, তা নিয়ে ভাববার বেশী প্রয়োজন নেই। বিরাট কোহলির উদ্দেশ্যে সেই বার্তাই থাকবে আমার। টি টোয়েন্টি ক্রিকেটে এমন বহু ব্যাটারেরক সেভাবে প্রয়োজন নেই। যদি তুমি দুরন্ত ফর্মে থাক, সেটাই ধরে রেখে এগিয়ে চল”।
এবারের াইপিএলে প্রথম ম্যাচ থেকেই বিরাট কোহলির ব্যাটে রয়েছে রানের ঝলক। ইতিমধ্যেই দশ ম্যাচ খেলে বিরাট কোহলি ৪১৯ রান করে ফেলেছেন। এই মুহূর্তে এবারের আইপিএলে বিরাট কোহলির সর্বোচ্চ স্কোর রয়েছে ৮২। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শেষ ম্যাচেও অর্ধশতরান পেয়েছিলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। হাতে এখনও বেশ কয়েকটা ম্যাচ রয়েছে। সেখানেই বিরাট কোহলি নিজের স্ট্রাইকরেটও ঠিক করতে পারেন কিনা সেটাই দেখার।