বেয়ারস্টো-লিভিংস্টোনের দাপটে বেঙ্গালুরুর লড়াই কঠিন করে প্লেঅফের আশা জিইয়ে রাখল পঞ্জাব কিংস
আপডেট করা - May 13, 2022 11:48 pm

বেয়ারস্টো- লিভিংস্টোনের দাপটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস। সেইসঙ্গে বিরা কোহলিদের লড়াইটা অনেকটা কঠিন করে দিল তারা। এদিন জিততে পারলেই প্লে অফের রাস্তাটা অনেকটা সহজ করে ফেলত পারত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই পঞ্জাবের ত্রাতা জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। বেয়ারস্টোর ঝোরো ইনিংসের সৌজন্যে শুরু থেকেই এদিন দুর্দান্ত গতিতে এগোনে শুরু করেছিল পঞ্জাব। আর সেই পথে হেঁটেই পঞ্জাবের জয়ের রাস্তাটা পাকা করে দেন লিভিংস্টোন। ৫৪ রানে এদিন ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস।
আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত পঞ্জাব কিংসকে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনেও এটা কঠিন লড়াই। কিন্তু দিনটো বোধহয় ছিল দুজন ব্রিটিশ তারকারাই। এতদিন রান না পেলেও, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনেই ব্যাটে রান পেলেন জনি বেয়ারস্টো। ২৯ বলে তাঁর ৬৬ রানের বিধ্বংসী ইনিংসেই এদিন পঞ্জাবের জয়ের ভিতটা তৈরি হয়ে গিয়েছিল। বাকিটা সামলে দেন লিয়াম লিভিংস্টোন। তাঁর ব্যাট থেকে এদিন ছিল শুধুই চার ও ছয়ের বন্যা।
শেষ দুই ম্যাচ জিতলেই পঞ্জাবের প্লে অফের রাস্তা কার্যত পাকা হয়ে যাবে
টস জিতে প্রথমে এদিন পঞ্জাবকে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। সেটাই বোধহয় সবচেয়ে বড় ভুল ছিল এদিন তাঁর। প্রথম বল থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন জনি বেয়ারস্টো। শিখর ধওয়ান থাকলেও, এদিন দায়িত্বটা যেন একাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। এর আগে এবারের আইপিএলে পাওয়ার প্লে-তে পঞ্জাব কিংস এমন ক্রিকেট খেলেননি। বেয়ারস্টোর ২৯ বলে ৬৬ রানের ইনিংসটি এদিন সাজানো রয়েছে ৭টি ওভার বাউন্ডারি এবং ৪টি বাউন্ডারি দিয়ে।
Was a really good wicket to bat on !!
Well done @PunjabKingsIPL
Hard Luck @RCBTweets #RCBvsPBKS #IPL2022 #IPL— Dhawal Kulkarni (@dhawal_kulkarni) May 13, 2022
#PunjabKings' #TATAIPL playoffs hopes are 𝐬𝐭𝐢𝐥𝐥 𝐬𝐭𝐫𝐨𝐧𝐠! 💪#SaddaPunjab fans, describe #SherSquad's win in #RCBvPBKS with a GIF!#IPL2022 | @PunjabKingsIPLpic.twitter.com/M3gtUHo218
— Star Sports (@StarSportsIndia) May 13, 2022
A clinical win for @PunjabKingsIPL! 👏 👏
6⃣th victory of the season for @mayankcricket & Co. as they beat #RCB by 54 runs. 👍 👍
Scorecard ▶️ https://t.co/jJzEACTIT1#TATAIPL | #RCBvPBKS pic.twitter.com/Zo7TJvRTFa
— IndianPremierLeague (@IPL) May 13, 2022
Oh shabaash shero! Kamaal karta @PunjabKingsIPL 👏 👏 👏 A thumping win and crucial 2 points in the kitty. Not to forget the NRR that will be crucial in the tournament ahead. #RCBvPBKS #IPL2022
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 13, 2022
Punjab on a wing and prayer now! Their Game against Delhi should be a virtual knockout bout now #PBKSvRCB #RCBvsPBKS
— Vikrant Gupta (@vikrantgupta73) May 13, 2022
Fighting spirit 💪 Top team effort tonight 👏👏 @PunjabKingsIPL pic.twitter.com/V8cScG7Z4V
— Shikhar Dhawan (@SDhawan25) May 13, 2022
তিনি যখন সাজঘরে ফেরেন সেই সময় পঞ্জাবের রান ৩ উইকেটে ১০১। এরপর মাঠে আরেকটা ঝড় শুরু। বেয়ারস্টোর বড়রানের জন্য গড়ে দিয়ে যাওয়া ভিতের ওপর দলের জয়কে পাকাপাকি করর কাজ শুরু তখন আরেক ব্রিটিশ তারকা লিভিংস্টোনের। তাঁর ব্যাট থেকেও এদিন ছিল শুধু ছয় ও চারের বন্যা। ৪২ বলে ৭০ রান করেন লিভিংস্টোন। তাঁর গোটা ইনিংসে রয়েছে ৪টি ওভার বাউন্ডারি এবং ৫টি বাউন্ডারি। আর তাতেই পঞ্জাব কিংসের রান এদিন ২০৯।
It has gone downhill very quickly for #RCB and they need to be very careful of that NRR. The best they can do is get to 16 and hope there are only 4 teams there.
— Harsha Bhogle (@bhogleharsha) May 13, 2022
Not our night but we still have ☝🏻game left in the group stage and we will continue to fight hard for that playoffs spot. #PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RCBvPBKS pic.twitter.com/2es63dcnPW
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 13, 2022
Punjab played like kings today. Too good from all the bowlers on this flat pitch. Rabada was special again.
— Irfan Pathan (@IrfanPathan) May 13, 2022
পঞ্জাবের রানের পাহাড় টপকাতে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক পারফরম্যান্স দেখাতে হত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। কিন্তু পারেননি তারা। বরং শুরু থেকেই পঞ্জাব কিংস বোলারদের চাপে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। বিরাট কোহলি আউট হন ২০ রানে। ফাফ ডুপ্লেসি ফেরেন ১০ রান। মহিপাল লোমরোরও মাত্র ৬ রানেই ফেরেন। গ্লেন ম্যাক্সওয়াল খানিকটা ঝোরো ইনিংস খেলার চেষ্টা করলেও ৩৫ রানেই থামতে হয় তাঁকে। সেইসঙ্গে বেঙ্গালুরুর জয়ের আশাও শেষ হয়ে যায় কার্যত।
যে দীনেশ কার্তিক এবার বেঙ্গালুরুর সেরা ফিনিশার, তিনিও পারেননি এদিন বেঙ্গালুরুকে বাঁচাতে। অর্শদ্বীপ সিংয়ের বলে মাত্র ১১ রানেই থামতে হয় তাঁকেও। ১৫৫ রানেই থামতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুকে পরের ম্যাচে জিততেই হবে প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে।