সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলালেন না বিরাট কোহলি, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
আপডেট করা - Apr 15, 2023 11:32 pm

টানটান উত্তেজনা দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচত চলাকালীন যেমন টানটান উত্তেজনা চিল ম্যাচে। ম্যাচ শেষ হওয়ার পরও মাঠের বাইরে দেখা গেল আরেক চিত্র। যা মুহর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ম্যাচ শেষে দুই দলের সদস্যদের সৌজন্য সাক্ষাতের সময় হঠাত্ই সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি। ম্যাচ শেষে একটি ভিডিওতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাননি বিরাট কোহলি। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলানোতে আপত্তি বিরাট কোহলির?
এমন নানান প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিরাট কোহলির ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীনই বিসিসিাইয়ের সবাপতি পদে বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় থেকেই ক্রকমে দুজনের সম্পর্কের তিক্ততা বেড়েছিল। বিরাট কোহলির নেতৃজ্বে যাওয়ার সময়ই সৌরভ গঙ্গেপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে তলানীতে ঠেকেছিল। দক্ষিণ আফ্রিকার সফরের আগে একদজিনের ফর্ম্যাট তেকেও বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিরাট কোহলি।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি
সেই জেরই কী এবার দেখা গেল রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরু বলনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে। ম্যাচের থেকেও এদিন যেন আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে মাঠের বাইরের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে জোর বিতর্ক। ম্যাচ শেষের পরই দেখা যায় ডাগ আউটে দুই দলের সদস্যদের মধ্যে সৌজন্য বিনিময় করতে। সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলিকে হাত মেলাতে দেখা যায়নি। রিকি পন্টিংয়ের সঙ্গে বিরাট কোহলিকে সোজন্য বিনিময় করতে দেখা গেলেও, সৌরভ এবং বিরাট কোহলি কী একে অপরকে সেই জায়গায় উপেক্ষাই করলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর এমন নানান প্রশ্নই উঠতে শুরু করেছে।
https://twitter.com/king_Virat140/status/1647235776256589824
বিরাট কোহলির নেতৃত্ব যাওয়ার সময় থেকেই ততকালীন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যয়ের সঙ্গে তাঁর সমস্যাটা প্রকাশ্যে তচলে এসেছিল। বিরাটকে নেতৃ্ত্ব থেকে সরানোর বিষয়ে সরাসরি সেই বোর্ড সভাপতির দিকে আঙুল তুলেছিলেন বিরাট কোহলি। এরুরই চেতন শর্মার সেই স্ট্রিং অপারেশন নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। যেখানে বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরকানোর বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা থাকা নিয়েও মুখ খুলেছিলেন চেতন শর্মা।
এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের শেষে হঠাত্ই এমন একটা চিত্র যে ফের ক্রিকেট মেহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করল তা বলার অপেক্ষা রাখে না।