ইডেনেই দুটো প্লেঅফের ম্যাচ এবং ফাইনাল আহমেদাবাদে, মঙ্গলবার প্লে অফের সূচী প্রকাশ বোর্ডের

IPL Trophy
IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

সবকিছু ঠিকঠাক আগেই হয়ে গিয়েছিল। এবারের আইপিএলের প্লে অফের দুটো ম্যাচ যে কলকাতায় আসছে তা আগেই একপ্রকার পাকাপাকি হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু বিসিসিআইয়ের তরফে সরকারীভাবে ঘোষণা করার। মঙ্গলবারই সেই ঘোষণা হয়ে গেল বোর্ডের তরফে। আগামী ২৪ মে থেকে শুরু হবে আইপিএলের প্লে অফ। ইডেন গার্ডেন্সে হবে একটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ। আগামী ২৪ মে থেকে শুরু হচ্ছে এবারের আইপিলের প্লে অফ ম্যাচ।

আইপিএল শুরুর হওয়ার মাঝপথ থেকেই প্লে অফ নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। সেই থেকেই শোনা গিয়েছিল এবারের আইপিএলে প্লে অফের জোড়া ম্যাচ পেতে চলেছে ইডেন গার্ডেন্স। কয়েকদিন আগে বোর্ড সভাপতির ইঙ্গিতে কার্যত তা স্পষ্টও হয়ে গিয়েছিল। তবুও সকলে অপেক্ষা করছিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার। আগামী ২৪, ২৫ ও ২৭ মে হবে প্লে অফের ম্যাচ। যারমধ্যে ২৪ মে একটি কোয়ালিফায়ার এবং ২৫ মে একটি এলিমিনেটর ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে।

বাকি একটি প্লে অফের ম্যাচ ২৭ মে হবে আহমেদাবাদে এবং ফাইনালও হবে সেই মাঠেই ২৯ মে। আরও অন্যান্য বেশ কয়েকটি ভেন্যুর কথা শোনা গেলেও শেষপর্যন্ত এই দুই ভেন্যুতেই ম্যাচ আয়োজনের কথা ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ আঐয়োজনের জন্য ইতিমধ্যে ইডেন গার্ডেন্স জুড়ে কাজও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। লিগ পর্ব শেষ হওয়ার অপেক্ষা শুধু।

আইপিএলের প্লে অফের সূচী

২৪ মে – কোয়ালিফায়ার ১ (ইডেন গার্ডেন্স)

২৫ মে – এলিমিনেটর (ইডেন গার্ডেন্স)

২৭ মে –  কোয়ালিফায়ার ২ (আহমেদাবাদ)

২৯ মে – ফাইনাল (আহমেদাবাদ)

দীর্ঘ দু বছর পর এবারের আইপিএল ঘরের মাঠে আয়োজন করতে পেরেছে বিসিসিআই। করোনার মাঝে শুরু হলেও নানা বিধি-নিষেধের মধ্যে দিয়েই শুরু হয়েছে ১৫ তম আইপিএল। আইপিএলের মাঝে দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনা হানা দিলেও, সেই পরিস্থিতিও আপাতত আয়ত্তের মধ্যেই রয়েছে। এবারের আইপিএলে দর্শক প্রবেশেরও অনুমতি দেওয়া হয়েছে বোর্ডের তরফে।

ইতিমধ্যেই প্রা পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে মহারাষ্ট্রে চলছে এবারের আইপিএল। শোনাযাচ্ছে করোনার গ্রাফ যদি এমন নীচের দিকেই থাকে, তবে প্লে এফ এবং ফাইনাল একশো শতাংশ দর্শক নিয়ে করার একটা ভাবনা রয়েছে। অবশ্যই পরিস্থিতির ওপর নজর রাখছেন বোর্ড কর্তারা।

close whatsapp