কোন কোন শর্ত পূ্রণ হলে আইপিএল ২০২২-এর প্লে-অফে যেতে পারবে কলকাতা নাইট রাইডার্স

ছিটকে যাওয়ার দোরগোড়ায় থাকলেও গাণিতিক হিসেবে এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ আছে কেকেআরের

Kolkata Knight Riders2
Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এর প্রায় শেষের দিকে চলে এসেছি এবং প্লে অফে পৌঁছনোর লড়াই আরও তীব্র হয়েছে। লিগ-পর্যায়ের ৭০টি খেলার মধ্যে ৫৫টি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এখনও একটি দলও আনুষ্ঠানিকভাবে প্লে-অফে জায়গা নিশ্চিত করতে পারেনি। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স একমাত্র দল যারা আনুষ্ঠানিকভাবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে।

এদিকে, কলকাতা নাইট রাইডার্সও ছিটকে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে কিন্তু গাণিতিকভাবে, তারা এখনও পরের পর্বে যেতে পারে। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে, দুইবারের বিজয়ীরা প্রথম কয়েকটি ম্যাচে ভালো করলেও, তারা মাঝপথে গতি হারায় এবং টানা পাঁচটি ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে পড়ে।

এখনও পর্যন্ত কেকেআর ১২টি খেলায় মাত্র পাঁচটি জয় পেয়েছে এবং সপ্তম স্থানে রয়েছে। বাকি দুটি খেলায় জিতলেও কেকেআরের পরবর্তী পর্যায়ে জায়গা করে নেওয়া নিশ্চিত নয়। যদিও কেকেআর তাদের অবশিষ্ট ম্যাচগুলি উল্লেখযোগ্য ব্যবধানে জিতলে এবং অন্যান্য ম্যাচের ফলাফল তাদের পক্ষে গেলে চতুর্থ স্থানে লিগ পর্ব শেষ করার একটি সম্ভাবনা রয়েছে।  

দেখে নেওয়া যাক কীভাবে প্লে-অফে যেতে পারে কেকেআর

শর্ত ১: কেকেআরের বাকি দুটি ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। উল্লেখ করা বাহুল্য, শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলকে তাদের নেট রান রেট বাড়ানোর জন্য উল্লেখযোগ্য ব্যবধানে দুটি ম্যাচই জিততে হবে। লখনউ এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে এবং তাদের পরাজিত করতে হলে কেকেআরকে অনবদ্য পারফর্ম্যান্স প্রদর্শন করতে হবে।

শর্ত ২: নীচে তালিকাভুক্ত ফলাফলগুলি হলে কেকেআরের প্লে-অফের যাওয়ার রাস্তা পরিষ্কার হবে৷

ডিসির বিরুদ্ধে আরআরের জয়

সিএসকের বিরুদ্ধে এমআইয়ের জয়

আরসিবির বিরুদ্ধে পিবিকেএসের জয়

পিবিকেএসের বিরুদ্ধে ডিসির জয়

এসআরএইচের বিরুদ্ধে এমআইয়ের জয়

আরসিবির বিরুদ্ধে জিটির জয়

আরআরের বিরুদ্ধে সিএসকের জয়

ডিসির বিরুদ্ধে এমআইয়ের জয়

পিবিকেএসের বিরুদ্ধে এসআরএইচের জয়

যদি সমস্ত ম্যাচের ফলাফল এমনই হয়, তা হলে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উভয় দলই ১৪ পয়েন্ট নিয়ে লিগ পর্যায় শেষ করবে। সেই অবস্থায় কেকেআরের যদি আরসিবির চেয়ে উন্নত নেট রান-রেট থাকে তবে তারা প্লে অফে উঠবে। 

close whatsapp