বিরাট কোহলি-গৌতম গম্ভীর দ্বন্দ্বের নিন্দা শেন ওয়াটসনের
আপডেট করা - May 5, 2023 8:31 pm

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের আচরণের তীব্র নিন্দা করলেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন। বিরাট কোহলি গৌতম গম্ভীরের মধ্যে হওয়া এই ঘটনা যে একেবারেই হওয়া উচিত্ নয় সেই কথা বলতে দ্বিধা করলেন না এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তাঁর মতে খেলার মধ্যে নানান ঘটনা ঘটতেই পারে। কিন্তু সেই ঘটনার রেশ ম্যাচ শেষ হওয়ার পরও ংমাঠের বািরে পর্যন্ত পৌঁছে যাবে তা কখোনই কাম্য বলে মনে করছেন না শেন ওয়াটসন। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে হওয়া সেই ঘটনা নিয়ে আসসোচনা যেন থামছেই নায
লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে লো স্কোরিং ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কম রান করেও লকউ ,সুপার জায়ান্টসের বিরুদ্ধে বল হাতে অসাধারণ লড়াউ দেখিয়েছিল তারা। সেই ম্যাচ চলাকালীনই মাঠে শুরু হয়ে গিয়েছিল বাকযুদ্ধটা। নহিন উল হক মাঠে আসার পরই সূত্রপাত হয়েছিল সেই ঘটনার। এই আফগান ক্রিকেটারের সঙ্গে বাকযুদ্ধের সময়ক্রমসই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছিল। সেখানেই পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যেতে শুরু করে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের পরই ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট ও গৌতম গম্ভীর
দুই ক্রিকেটারের মধ্যেই বাকযুদ্ধ পৌঁছেছিল চরম সীমায়। ম্যাচ শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের পরই মাঠের বাইরে ঝামেলায় জড়িয়ে পড়েন বিরাটকোহলি ও গৌতম গম্ভীর। দুই তারকার মধ্যেই উত্তপ্ত বাকযুদ্ধ শুরু হয়। আর তাতেই মাঠের বাইরের পরিস্থিতি হয়ে উঠেছিল অগ্নিগর্ভ। সেই সমস্যার রেষ সোশ্যাল মিডিয়াতেও পাওয়া গিয়েছিল। ঘটনার পরের দিনই বিরাট কোহলির সোশ্যাল মিডিয়া পোস্ট এসেছঠিল সবার সামনে। এতদিন চুপ তাকলেও, এবার েই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার শেন ওয়াটসন। এমন দুজন ক্রিকেটারের মধ্যে এই ঘটনা একেবারেই প্রত্যাশিত নয় বলে মনে করেন তিনি।
এই প্রসঙ্গে শেন ওয়াটসন জানিয়েছেন, মাঠের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা থাকাটা একেবারেই সঠিক। তার পরক্ষে আমিও রয়েছি। সেখানে ক্রিকেটাররা তাদের সেরাটা দেওয়ার লক্ষ্যে থাকে এবং সেভাবেই ফোকাস করে রাখে। কিন্তু যখন সেই পরিস্থিতি মাঠের বাইরেও চলে আসে, সেই জায়দা ছেড়ে বেরিয়ে আসাটাই উচিত্। মাঠে থাকাকালীন ম্যাচ জয়ের জন্য অনেকিছুই করতে পার তুমি। কিন্তু যখন ম্যাচ শেষ হয়ে যাবে, সেই সময় সেখানেই সবকিছু রেখে চলে আসতে হবে।
বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে হওয়া সেই ঘটনা নিয়ে সকলেই সমালোচনায় সরব হয়েছেন। এবার সেই তালিকাতেই নাম তুললেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন।।