সকলকে চমকে দয়ে রবিবারই দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিলেন অ্যানরিচ নর্তজে
আপডেট করা - Mar 20, 2022 3:00 pm

সকলকে চমকে দিয়ে রবিবার সকালেই মুম্বই পৌঁছলেন অ্যানরিচ নর্তজে। আর তাতেই স্বস্তির আবহ দিল্লি ক্যাপিটালস শিবিরে। সবকিছু ঠিকঠাক চললে প্রথম থেকেই দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠেও নামতে চলেছেন এই প্রোটিয়া তারকা। একের পর এক খারাপ খবরের মাঝে দিল্লির হয়ে এটাই খানিকটা স্বস্তির খবর। রবিবার সকালেই পরিবারের সঙ্গে মুম্বয়ে পৌঁছেছেন এই তারকা ক্রিকেটার। আর সেই ছবি দেখার পরই কার্যত চমকে গিয়েছে সকলে।
এবারের আইপিএলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের প্রথম থেকে পাওয়া নিয়েই প্রধান সমস্যা দেখা দিয়েছিল। কারণ ছিল বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজ। গত ১৮ মার্চ থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দলই। আর তাতেই আইপিএলরের প্রথম ম্যাচ খেলতে পারবেন না বেশকিছু প্রোটিয়া তারকা। এরপরই রয়েছে টেস্ট। সেখানে যদি এই ক্রিকেটাররাই দলে থাকেন, তবে প্রথম প্রায় পাঁচ থেকে ছটি ম্যাচ তাদের না খেলার সম্ভাবনা ছিল।
আর সেই খবরে সবচেয়ে বেশী চিন্তায় ছিল একমাত্র দিল্লি ক্যাপিটালস। করণ দক্ষিণ আফ্রিকার সেরা দুই তারকা তাদের দলেই ছিল। লুঙ্গি এনগিডি এবং অ্যানরিচ নর্তজে এবার দিল্লি ক্যাপিটালস শিবিরেই রয়েছেন। আর দক্ষিণ আফ্রিকার সিরিজ ও নর্তজের চোটই চিন্তায় ফেলে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবিরকে। বিশেষ করে নর্তজেকে নিয়ে চিন্তা বেশী ছিল দিল্লি ক্যাপিটালসের।
প্রায় পাঁচ মাস বল হাতে দেখা যায়নি অ্যানরিচ নর্তজেকে
গত নভেম্বর মাসের পর থেকে তাঁকে আর মাঠে দেখা যায়নি। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। প্রায় পাঁচ মস চোটের জন্য মাঠের বাইর রয়েছেন তিনি। গতবারের আইপিএলে অ্যানরিচ দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। এবারও সেই নর্তজে অন্যতম প্রধান অস্ত্র দিল্লি ক্যাপিটালসের। কিন্তু তাঁর চোটই চিন্তা রাখছিল সকলকে।
আইপিএল সামনে এগিয়ে এলেও, তিনি কতটা খেলতে পারবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন খোদ ক্রিকেট সাউথ আফ্রিকা মেডিক্যাল স্টাফরাও। গত নভেম্বর থেকে এখনও পর্যন্ত বল হাতে দেখা যায়নি এই তারকা পেসারকে। আর সেজন্য দিল্লি ক্যাপিটালসও চিন্তায় ছিলেন। যদিও শেষপর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন অ্যানরিচ নর্তজে।
রবিবারই মুম্বইয়ে পৌঁছে সকলকে চমকে দিয়েছেন তিনি। যদিও শেষপর্যন্ত তিনি মাঠে নামতে পারবেন কিনা তা দিল্লি ক্যাপিটালসের মেডিক্যাল স্টাফের ছাড়পত্রের ওপরই নির্ভার করছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে এই শর্তেই নর্তজেকে আইপিএলের উদ্দেশ্যে ছাড়া হয়েছে। যদিও শেষপর্যন্ত দিল্লি তাঁকে মাঠে নামার অনুমতি দেয় কিনা সেটাই এখন দেখার।