বড় মঞ্চে নামার আগে বাড়তি অনুশীলনের থেকে বেশী ম্যাচ খেলাকেই এগিয়ে রাখছেন মহম্মদ সামি
আপডেট করা - Jan 22, 2023 4:38 pm

এই বছরেই ভারতের ঘরের মাঠে রয়েছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। সেই মঞ্চে নামার প্রস্তুতিতেই এখন ব্যস্ত টিম ইন্ডিয়া। সেখানেই যে ভারতীয় েদলের অন্যতম প্রধান অস্ত্র হতে েচলেছেন মহম্মদ সামি, তা বলার অপেক্ষা রাখে না। সেই মঞ্চে নামার আগেই নিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সামি। প্র্যাকটিস নয়, তাঁর কাছে কোনও বড় মঞ্চে নামার আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রধান পথই হল ম্যাচ খেলা। প্র্যাকটিসের থেকে ম্যাচ খেলাই তাঁর কাছে প্রধান পথ।
এই মুহর্তে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের এই তারকা পেসার মহম্মদ সামি। বিশেষ করে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তৃতীয় ম্যাচে মহম্মদ সামির বোলিংয়ে মুগ্ধ হয়েছেন সকলে। তাঁর পারফরমন্যান্সের প্রশংসায় রয়েছেন সকলে। এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেসের ওপরই জোর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ফিটনেসের ওপরই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে মুখ খুলেছেন মহম্মদ সামি।
শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি
কোনও বড় প্রতিযোগিতায় নামার আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বজায় রাখাই প্রধান লক্ষ্য যেকোনও ক্রিকেটারের। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন মহম্মদ সামি। অতিরিক্ত অনুশীলন নয়। বরং বেশী করে ম্যাচ খেলাই যেকোনও বড় প্রতিযোগিতায় নামার আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বজায় রাখার প্রধান রাস্তা। আর পথেই হেঁটে এগোতে চলেছেন এই তারকা ক্রিকেটার। এই মুহূর্তে বিসিসিআইও ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেই সবচেয়ে বেশী নজর দিচ্ছে।
এই প্রসঙ্গে মহম্মদ সামি সংবাদ সংস্থায় জানিয়েছিলেন, “অনুশীলনের থেকে ম্যাচ খেলার দিকেই আমি বাড়তি নজর দিচ্ছি। য্কোনও বড় প্রতিযেগিতা খেলার আগে অনুশীলনের থেকে বেশী ম্যাচ খেলাই প্রধান লক্ষ্য আমার। সেক্ষেত্রে কাজের চাপ ঠিকঠাক ভাবেই সামাল দেওয়া হয়ে যায় এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টও সামাল দেওয়া যাবে। আমি আশা রাখি দলের প্রধান খেলোয়াড়রা যেন একেবারেই ভাল পজিশনে থাকেন”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জয়ের ক্ষেত্রে ভারতীয় দলের অন্যতম প্রধান ভূমিকা ছিল মহম্মদ সামির। তাঁর হাত ধরেই নিউ জিল্যান্ডের বোলিং লাইনআপকে প্রথম ধাক্কাটা দিয়েছিল ভারতীয় দল। শুধু তাই নয় প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের সেরা পারফর্মার মাইকেল ব্রেসওয়েলকেও সাজঘরে ফিরিয়েছিলেন এই তারকা ক্রিকেটারই। এবার সামনে রয়েছে বিশ্বকাপ। সেখানে নামারপ আগে যে মহম্মদ সামির লক্ষ্য কার্যত স্থির হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।