১৯৯২ বিশ্বকাপই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে পাকিস্তানকে, জানিেয়েছেন ম্যাথু হেডেন
আপডেট করা - Nov 11, 2022 3:33 pm

৩০ বছর আগে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। এরপর ক্রিকেটের বাইশগজে বহু চড়াই উতরে পেড়িয়ে এগিয়ে গিয়েছে তারা। ২০২২ সালে পাকিস্তানের সামনে ফের একটা বিশ্বকাপ জয়ের হাতছানি। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁচেছে পাকিস্তান। প্রতিপক্ষ ইংল্যান্ড। এই একটি ম্যাচ জিততে পারলেই বিশ্ব সেরা হয়েযাবে পাকিস্তান । আর সেখানেই যেন ১৯৯২সালের বিশ্বকাপ এখন পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে সবচেয়ে বেশী জড়িয়ে রয়েছে। কাকতালীয় হলেও, ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ যেন পাকিস্তানের কাছে ১৯৯২ বিশ্বকাপের পূণরাবৃত্তি।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সহ্গে যা যা হয়েছে, ৩০ বছর আগে ১৯৯২ সালে একদজিনের বিশ্বকাপ েজয়ের পথেও এই একই ঘটনার স্বাক্ষী থেকেছিল পাকিস্তান। আগামী রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান। ১৯৯২ সালেও বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে জিতেওছিল তারা। এবারও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের সামনে সেই ইংল্যান্ড।
১৯৯২ সালে এই ইংল্যান্ডকে হারিয়েই প্রথম বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান
১৯৯২ সালের বিশ্বকাপের সঙ্গে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের সবকিছুর হুবুহু মিল। সুপার টুয়েলভ থেকে সেমিফাইনাল পর্যন্ত সবতকিছুই যেন মিলে গিয়েছেতাদের। সেবারও নিউ জিল্যান্ডকে হারিয়েই ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। এবারও তার অন্যথা হয়নি। অন্দিকে ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ডও। আর টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নামার আগে এটাই যেন পাকিস্তান শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। মনে করছেন পাক শিবিরের মেন্টর ম্যাথু হেডেন।
এই প্রসঙ্গে ম্যাচের আগে তিনি জানিয়েছেন, “আমার মতে এটা অসাধারণ কারণ এই জন্যই তো এটা ক্রিকেট খেলা। এই ছেলেদের কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল এবং তারা সেঅ প্রতিযোগিতার দিকেই বারবার ঘুরে দাঁড়াবেন। এই নানান কথাগুলোই তারা তাদের গ্রামের বাড়িতে বিভিন্ন লোকেদের বলতে শুরু করবে। আমার এটা পাকিস্তান ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পর্ব”।
১৩ বছর আগে টি টোয়েন্টিবিশ্বকাপ জিতেছিল পাকিসে্তান। এরপর থেকেই আর এই বিশ্বকাপ জয়ের সবাদ পায়নি। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের সুপার টুয়েলভ পর্ব একসময় টপকানো ছিল সংশয়ের মুখে। সকলকে চমকে দিয়ে সেই পাকিস্তানই এখন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। অবেকেই এই বিশ্বকাপকে যেমন ১৯৯২সালের পূণরাবৃত্তি বলতে শুরু করেছেন। তেমনই পাকিস্তানকে চ্যাম্পিয়ন হিসাবেও দেখতে শুরু করেছেন সকলে।
রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের নামবে পাকিস্তান। ১৯৯২ সালের মতো এবারও তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই এখন দেখার।