“কথায় এবং কাজে, আমরা কেএল রাহুলের প্রতি পূর্ণ সমর্থন দেখিয়েছি” – রাহুল দ্রাবিড়
তিন ইনিংস মিলিয়ে মাত্র ২২ রান করেছেন রাহুল
আপডেট করা - Nov 1, 2022 4:14 pm

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ওপেনিং জুটি একেবারেই ছন্দ খুঁজে পায়নি। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে রোহিত শর্মা ও কেএল রাহুলের জুটি মাত্র ৪১ রান করতে পেরেছে। ফলে মিডল অর্ডারের উপর চাপ সৃষ্টি হয়েছে এবং পাওয়ারপ্লেতেও দ্রুত গতিতে রান তোলা সম্ভব হচ্ছে না।
রোহিত ভারতের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান করতে সক্ষম হলেও রাহুল এখনও অবধি একটি ইনিংসেও দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। তিন ম্যাচে ৩০ বছর বয়সী ব্যাটার মাত্র ২২ রান করেছেন। তাঁর এই পারফর্ম্যান্সের পরে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে।
প্রথম একাদশে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হলেও ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় তারকা ব্যাটারকে বাদ দেওয়ার ব্যাপারে সম্মত নন। বুধবার, ২রা নভেম্বর, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দ্রাবিড় প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে রাহুলের খারাপ ফর্ম সত্ত্বেও ওপেনারকে সমর্থন করার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন।
পিটিআই সাংবাদিক কুশান সরকারের টুইট বার্তা অনুসারে দ্রাবিড় বলেছেন, “কথায় এবং কাজে, আমরা কেএল রাহুলের প্রতি পূর্ণ সমর্থন দেখিয়েছি।”
In words and actions, we have shown full support for KL Rahul: Dravid#ICCWorldCup2022
— Kushan Sarkar (@kushansarkar) November 1, 2022
“কেএল রাহুল একজন দুর্দান্ত খেলোয়াড়, আমরা আত্মবিশ্বাসী যে সে দৃঢ়ভাবে ফিরে আসবে। এই বিশ্বকাপের কন্ডিশন ওপেনারদের জন্য চ্যালেঞ্জিং। কে ওপেন করবে তা নিয়ে আমার ও রোহিতের একেবারেই কোন সন্দেহ নেই, আমি জানি কেএল রাহুল কতটা প্রভাব ফেলতে পারে,” কোচ সংবাদ সম্মেলনে আরও যোগ করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে ভালো খেলতে হবে: দ্রাবিড়
প্রাক্তন ভারত অধিনায়ক স্বীকার করেছেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল কিছু ভুল করেছিল। সূর্যকুমার যাদব ছাড়া অন্য ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল এবং ফিল্ডিংয়ের মানও নিম্নস্তরের ছিল। দ্রাবিড় বিশ্বাস করেন যে দলকে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে আরও উন্নতি করতে হবে।
“(বিশ্বকাপ জিততে হলে) ভালো খেলতে হবে। আমরা শেষ ম্যাচে (পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ভুল করেছি,” সাংবাদিক বিক্রান্ত গুপ্তের টুইট অনুয়ায়ী দ্রাবিড় বলেছেন।
Rahul Dravid: Have to play well if we have to do that (win the World Cup). We made mistakes in the last game (vs SA at Perth) #IndvBan #T20WorldCup
— Vikrant Gupta (@vikrantgupta73) November 1, 2022
আগের ম্যাচে চোট পাওয়া দীনেশ কার্তিকের সম্পর্কেও একটি আপডেট শেয়ার করেছেন দ্রাবিড়। উইকেটকিপার-ব্যাটার গত ম্যাচে তাঁর আঙুলে আঘাত পেয়েছিলেন, ফলে আসন্ন ম্যাচে তাঁফ খেলতে পারা নিয়ে সংশয় ছিল। কার্তিক সম্পর্কে একটি আপডেট শেয়ার করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন যে ৩৭ বছর বয়সী ফিনিশার সুস্থ হয়ে উঠছেন এবং ম্যাচের দিন তাঁর খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
“দীনেশ কার্তিক বেশ ভালোই আছে। সে প্রশিক্ষণের জন্য পৌঁছেছে, আমরা আগামীকাল সকালে সিদ্ধান্ত নেব,” দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে বলেছেন।