রবীন্দ্র জাদেজাই সেরা অল রাউন্ডার, সোশ্যাল সাইট জুড়ে জাড্ডুর প্রশংসা

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

চোট সারিয়ে শুধু ভারতীয় দলই ফেরা নয়, এ যেন এক মহারাজকীয় প্রত্যাবর্তন রবীন্দ্র জাদেজার। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দিন সকলে ঋষভ পন্থের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন। দ্বিতীয় দিনই অপেক্ষা করছিল আসল ক্লাইম্যাক্সটা। মোহালীতে দ্বিতীয় দিনটা যদি রবীন্দ্র জাদেজার বলা হয়, তবে হ.ত খুব একটা ভুল করা হবে না। ব্যাট হাতে শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে একাই শাসন করে গেলেন তিনি। আর তা দেখেই আপ্লুত সকলে। রবীন্দ্র জাদেজাকে ক্রিকেচের সেরা অল রাউন্ডার বলতে শুরু করে দিয়েছেন সকলে।

প্রথম দিন যখন শেষ হয় সেই সময় রবীন্দ্র জাদেজা দাঁড়িয়ে ছিেন ৪৫ রানে। দ্বিতীয় দিনের শুরু থেকেই মাঠে ছিল স্যার জাড্ডুর দাপট। সঙ্গে অবশ্যই ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্ত জাদেজার দাপটে এদিন সবকিথু ঢারকা পড়ে গিয়েছে। সেইসঙ্গে দলের অলরাউন্ডার হিসাবে তিনি যে সকলের থেকে এগিয়ে রয়েছেন সেই বার্তাও হয়ত পেয়ে গিয়েছেন প্রত্যেকে। ১৭৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেললেন রবীন্দ্র জাদেজা।

টেস্ট ক্রিকেটে এর আগে একটি মাত্র শতরান ছিল রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন ভারতের লক্ষ্য ছিল বড় রানের। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই রানের পাহাড় গড়ে তোলার লক্ষ্যে যোদ্য ভূমিকা পালন করলেন রবীন্দ্র জাদেজা। ২২৮ বলে ১৭৫ রানের ইনিংস খেললেন তিনি। হয়ত দ্বিশতরানের আফসোসটা রয়ে গেল। কিন্তু ভারতের জয়ের রাস্তাটা যে তিনি অনেকটাই প্রশস্ত করে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখেনা।

চোট সারিয়ে দলে ফিরেই ১৭৫ রানের দুর্ধর্ষ ইনিংস রবীন্দ্র জাদেজার

শনিবার দিনের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রবীন্দ্র জাদেজা। তবে বেহিসেবী ক্রিকেট নয়, একেবারে টেস্ট ক্রিকেটের সূত্র মেনেই এদিন বাইশগজে ব্যাটিং চালিয়ে যান তিনি। দিনের শুরু থেকেই রবিনদ্র্ন অশ্বিনকে নিয়ে জাদেজার লড়াইটা শুরু হয়েছিল। ভারতের রান তখন সাড়ে তিনশো ছিল। সেই জায়গা থেকে দুই তারকার লড়াই শুরু। যদিও অশ্বিনকে থামতে হয় ৬১ রানে। যদিও জাদেজার থেমে থাকার কোনও ছবি এদিন ধরা পড়েনি।
https://twitter.com/cricblast_/status/1500020305229942789

১৬১ বল খেলে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরানটা করে ফেলেন তিনি। আর সেইসঙ্গেই ভারতের রান ৪০০ রানের গন্ডী টপকে দেন এই তারকা ক্রিকেটার। অশ্বিনের সঙ্গে সপ্তম উইকেটে ১৩০ রানের পার্টনারশিপ করে পেলেন জাদেজা। কিন্তু এরপরই অশ্বিন ফিরে যান। তখন জয়ন্ত যাদবকে নিয়ে লড়াইটা শুরু জাদেজার। যদিও শেষপর্যন্ত জয়ন্ত যাদব থাকতে পারেননি। বাকি লড়াইটা রকস্টার জাদেজা মহম্মগ সামিকে নিয়েই লড়়েন।


https://twitter.com/Aaliya_Zain5/status/1500023582880980995

এরপরই ভারতীয় দলের অধিনা.ক ইনিংস ঘোষণা করেন। ১৭৫ রানেই থামতে হয় রবীন্দ্র জাদেজাকে। জাদেজার ১৭৫ রানের দুর্ধর্ষ ইনিংসে রয়েছে ১৭টি চার এবং ৩টি ওভার বাউন্ডারি। ২০০৮ সালে জাদেজার খেলা দেখে তাঁকে রকস্টার আখ্যা দিয়েছিলেন শেন ওয়ার্ন। তাঁর মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই ওয়ার্নের রকস্টার তাঁকে শ্রদ্ধার্ঘ দিলেন।

close whatsapp