মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি রোহিত ও ইশানের পাশেই দাঁড়াচ্ছেন রবিন সিং

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে শুরুটা একেবারেই ভালভাবে হয়নি মুম্বই ই্ন্ডিয়ান্সের। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে একটিও ম্যাচ জিততে পারেনি তারা। একইসঙ্গে সময়টা ভাল যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার তারকা ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিষাণেরও। এবারের আইপিএল শুরুর আগে যে ওপেনিং জুটির দিকে সকলে তাকিয়ে ছিল, সেই ওপেনিং জুটি রোহিত শর্মা এবং ইশান কিষাণ চূড়ান্ত ব্যর্থ। যদিও তাদের ব্যর্থতা নিয়ে এখনই হতাশ হতে নারাজ রবিন সিং। মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটিকে নিয়ে আশার কথাই শোনাযাচ্ছে তাঁর মতে।

প্রাক্তন ভারতীয় তারকা তথা এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ রবিন সিং মনে করেন এই দুই তারকা শীঘ্রই রানের মধ্যে ফিরবে। তাদের সঙ্গে এই সমস্তকিছু নিয়ে কথাও হয়েছে তাদের। রোহিত শর্মা এবং ইশান কিষাণ জুটির ওপর এখনও ভরসা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ রবিন সিং।

এবারের আইপিএলে সর্বোচ্চ দামে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন ইশান কিষাণ। নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হলেও, মেগা নিলাম থেকে সেই ইশান কিষাণকে রেকর্ড দামে দলে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ১৫.২৫ কোটি টাকায় এবার মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছেন এই তরুণ ক্রিকেটার। ব্যাট হাতে শুরুটা ভাল করলেও, আইপিএলের মাঝপথ থেকেই ইশান কিষাণের ব্যাটে রানের খরা।  এখনও পর্যন্ত মাত্র দুটো অর্ধশতরানই পেয়েছেন ইশান কিষাণ।

রোহিত শর্মা এবং ইশান কিষাণের পাশে দাঁড়াচ্ছেন রবিন সিং

শুধু তিনি একাই নন, রানের মধ্যে নেই রোহিত শর্মা। আইপিএলের মঞ্চে বেশীরভাগ দলই তাদের ওপেনিং জুটির থেকে বড় রান পাচ্ছে এবার। সেখানেই মুম্বই ইন্ডি্য়ান্সের ওপেনিং জুটি বারবারই ব্যর্থ হতে দেখা গিয়েছে। মুম্বই সমর্থকদের তা নিয়ে চিন্তা বাড়লেও, মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কিন্তু তাদের নিয়ে এখনও আশাবাদী।

শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে রবিন সিং জানিয়েছেন, “ইষান কিষাণকে বেশকিছু জায়গাতে আমরা সাহায্য করেছি, যেখানে তাঁর উন্নতি কর প্রয়োজন। প্রতিযোগিতার এগোনের সঙ্গেই তা ঠিক হয়ে যাবে বলেও আশাবাদী আমরা”।

ইশান কিষাণের পাশাপাশি এবার রোহিত শর্মার ব্যাটেও তেমন রান নেই। এখমও পর্যন্ত মাত্র ১৫৩ রান করতে পেরেছেন রোহিত শর্মা। যাঁর গড় মাত্র ১৯.১৩। কিন্তু রবিন সিং তাঁকে নিয়ে যথেষ্ট আশবাদী। রোহিত শর্মার সঙ্গেও তাদের কথাবার্তা হয়েছে। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে কী করতে হবে এবং কেমনভাবে রানে ফিরতে হয় তা রোহিত শর্মার জানা রয়েছে। তেমনভাবেই নারি দ্য হিটম্যান নিজের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন।

close whatsapp