মিচেল মার্শের চোট থাকলেও, তা খুব একটা গুরুতর নয় বলেই মনে করছেন শেন ওয়াটসন

Mitchell Marsh
Mitchell Marsh. (Photo by Joe Allison/Getty Images)

আইপিএল শুরু হওয়ার আগেই একের পর এক ধাক্কায় বিধ্বস্ত দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলেও সেই ম্যাচে দলের সেরা বিদেশী তারকাদের পায়নি দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নার, এনগিডিদের মাঠে নামতে এখনও কয়েকদিন সময় লাগবে। সেইসঙ্গে মিচেল মার্শের চোট। এতকিছুর মধ্যেই মিেল মার্শকে নিয়ে নিয়ে খানিকটা স্বস্তির খবর শোনালেন শেন ওয়াটসন। চোট নিয়ে দিল্লি ক্যাপিটালসের শিবিরে মিচেল মার্শ যোগ দিলেও, তাঁর সেরেউটতে খুব একটা দেরী হবে না বলেই মনে করছেন তিনি।

হিপ জয়েন্টের পেশীতে চোট পেয়েছেন মিচেল মার্শ। ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসের শিবিে তাঁর রিকভারি সেশন শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে তাঁর চোট নাকি বিশেষ গুরুতর নয়।  শীঘ্রই সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন মিচেল মার্শ। যদিও কবে থেকে নামতে পারবেন তা এখনই জানাতে পারেননি শেন ওয়াটসন। তবে তাঁর এই আপডেটেই খানিকটা স্বস্তিতে দিল্লি ক্যাপিটালস শিবির।

এবার দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন শেন ওয়াটসন। রিকি পন্টিংয়ের সঙ্গে কোচের চেয়ারে বসবেন তিনি। একসময় আইপিএলে বহু বিধ্বংসী পারফরম্যান্স খেলেছেন ওয়াটসন। সেই সমস্ত অভিজ্ঞতা দিয়েই এবার দিল্লি ক্যাপিটালসের ব্যাটারদের সাহায্য করার কথা আগেই শোনা গিয়েছিল তাঁর গলায়। ইতিমধ্যেই ব্যাটিং পরার্শদাতা হিসবে নিজের কাজএ শুরু করে দিয়ছন শেন ওয়াটসন।

পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগেই চোট পেয়ে ছিটকে যান মিচেল মার্শ

একটি সাক্ষাতকারে শেন ওয়াটসন মিচেল মার্শ সম্বন্ধে জানিয়েছেন,  “হ্যা এটা সত্যিইউ হতাশাজনক একটা খবর। চোট পাওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার শর্ট ফর্ম্যাটের সিরিজে তিনি খেলতে পারেননি। তবে আমি যতটুকু শুনেছি তাঁর চোট ততটাও খারাপ অবস্থায় নেই। আর ওাটসনের এই বক্তব্যটাই হয়ত দিল্লি ভক্তদের জন্য যথেষ্ট”।

এবারের আইপিএলের মেগা নিলামের আগে মিেল মার্শের দিকে নজর ছিল সকলেরই। হবে নাই বা কেন, টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই মিচেল মার্শ। তাই প্রায় সাড়ো ৬ কোটি টাকার বিনিময়ে এবার তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

মিচেল মার্শ দিল্লি শিবিরে এসে প্যাট ফারহার্তের তত্ত্বাবধানে রিকভারি সেশন চালাচ্ছে। আর তাতেই যেন স্বস্তি ফিরে পাচ্ছেন শেন ওয়াটসন। এই প্রশঙ্গে শেন ওয়াটসন আরও জানিয়েছেন, “প্যাটি ফারহার্ত এই মুহূর্তে বিশ্বের সেরা ফিজিও। তাই আমার মতে মিচেল মার্শ যথেষ্ট দক্ষ লোকের তত্ত্বাবধানেই রয়েছে এখানে। আমার মনে হয়না তাঁর চোটটা খুব একটা গুরুতর কিছু একটা”।

close whatsapp