আভেশ খানকে নিয়ে নিলামে লড়াই হতে পারে বলে মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন
আপডেট করা - Feb 11, 2022 2:17 pm

আর কয়েক ঘন্টা বাকি, এরপরপই বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। আর সেই মঞ্চেই আভেশ খানকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী রবিচন্দ্রন অশ্বিনের। আসন্ন আইপিএলের নিলামে ২৫ বর্ষীয় এই তরুণ তারকাকে নিয়ে বিরাট দর কষাকষি হওয়ারই পূর্বাভাস রবিচন্দ্রন অশ্বিনের মুখে। গতবার আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করলেও, এবার দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দিয়েছে। আসন্ন নিলামে ২০ লক্ষ টাকার ন্যূনতম মূল্য রাখলেও এবার তিনি বিশাল দর পাবেন বলেই মনে করছেন তিনি।
শনিবার থেকে শুরু হবে আইপিএলের মেগা নিলাম। সেখানেই ৫৯০ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হবে নিলামের লড়াই। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে এবার তরুণ ক্রিকেটারদের দিকেও তাকিয়ে সকলে। আর সেখানেই বেশ কিছু নাম নিয়ে চলছে জোর জল্পনা। তাদের মধ্যেই আভেশ খান যে বড় চমক হতে পারে তা মেনে নিচ্ছেন ভারতীয় তারকা পেসার আভেশ খান।
২০১০ সালে এই রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে লড়াই দেখেছিল আইপিএলের নিলামের মঞ্চ। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে দেখা গিয়েছিল দর কষাকষি। তেমনই এবার আভেশ খানকে দেখা যেতে চলেছে লড়াই। সেখানে দিল্লি ক্যাপিটালস তো থাকবেই, সেইসঙ্গে আরও বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য ঝাপাবে বলেই মনে করছেন অশ্বিন।
আভেশ খানকে নিয়ে নিলামে বিরাট লড়াই হওয়ার আশঙ্কা প্রকাশ রবিচন্দ্রন অশ্বিনের
নিজের ইউটিউব চ্যানেলে অস্বিন বলেন, “আইপিএলের নিলামে আভেশ খানকে নিয়ে যে বড় লড়াই হতে চলেছে তা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। ২০১০ সালে ঠিক যেমনটা আমাকে নিয়ে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে হয়েছিল। আমি এখন থেকেই বুঝতে পারছি হয় পার্থ জিন্দাল নয়ত কিরণ রাও আভেশ খানকে নিয়ে বিরাট লড়াই করতে চলেছেন। এছাড়াও অন্য কোনও দলও লড়াইয়ে যেতে পারে”।
দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন আভেশ খান। বিশেষ করে ২০২১ সালে তো দিল্লির সেরা বোলারদের মধ্যে তিনি একজন ছিলেন। ২০১৭ সালে তাঁর আউপিএলের মঞ্চে অভিষেক হয়েছিল। কিন্তু সেবার তেমনভাবে মাঠে দেখা যায়নি এই তরুণ তারকা বোলারকে। মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আভেশ খান।
তবে ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে নিয়মিত সদস্য হিসাবে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন এই তরুণ ভারতীয় পেসার। শুধু তাই নয় তাঁক দুর্ধর্ষ পারফরম্যান্সে নজর কেড়েছিলেন সকলের। গতবারের আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ২৫ বর্ষীয় এই তরুণ বোলার।
সেবার দিল্লি তাঁকে ৭০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। এবারের আইপিএলে আভেশ খানের ন্যূনতম মূল্য নির্ধারিত হয়েছে ২০ কোটি টাকা। কিন্তু তিনি যে বিরাট অঙ্কে কোনও একটি দলে যেতে পারেন, তা নিয়ে কার্ষত নিশ্চিত রবিচন্দ্রন অশ্বিন।