আইপিএল ২০২৩, ম্যাচ ২৬: আরআর বনাম এলএসজি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
রাজস্থান এখন পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে
আপডেট করা - Apr 18, 2023 11:02 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৬তম ম্যাচটি ১৯শে এপ্রিল, বুধবার, জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস (আরআর) ও কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মধ্যে আয়োজিত হবে। গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিতে এই ম্যাচে নামবে রয়্যালস। এলএসজি তাদের আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পরে আবার জয়ের সরণীতে ফিরতে চায়বে।
সম্প্রতি বিপক্ষের ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাতকে হারানোয় রয়্যালস আত্মবিশ্বাসী হবে। প্রথমে ব্যাটিং করে গুজরাত ১৭৭ রান অবধি পোঁছেছিল। ব্যাট করতে এসে রাজস্থানের টপ অর্ডার প্রভাব ফেলতে ব্যর্থ হলেও শিমরন হেটমায়ার ও অধিনায়ক সঞ্জু স্যামসনের দুর্দান্ত হাফ সেঞ্চুরির সৌজন্যে রয়্যালস তিন উইকেটে জেতে।
অন্যদিকে, তাদের প্রতিপক্ষ লখনউ তাদের আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সংকীর্ণ পরাজয়ের সম্মুখীন হয়েছিল। অধিনায়ক কেএল রাহুলের ৭৪ রানের ইনিংসের পরে লখনউ স্কোরবোর্ডে ১৫৯ রান তুলেছিল। তবে, সিকান্দার রাজার দুর্দান্ত হাফ সেঞ্চুরি ও শাহরুখ খানের অপরাজিত ইনিংস পাঞ্জাব কিংসকে দুই উইকেটে জিততে সাহায্য করেছিল।
পিচ কন্ডিশন
সাওয়াই মানসিংহ স্টেডিয়ামের পিচ সাধারণত পেসারদের সাহায্য করে। বাউন্ডারির দৈর্ঘ্য বেশী হওয়ায় খুব সহজে চার-ছক্কা হাঁকানো যাবে না। পিচের শুষ্কতার কারণে টসজয়ী দল প্রথমে ব্যাটিং করতে পারে। প্রথমে ব্যাটিং করা দল কম করে ১৭৫ রান না করলে সমস্যায় পড়বে।
উভয় দলের কম্বিনেশন
রাজস্থান রয়্যালস
ধারাবাহিকভাবে সুযোগ পাওয়া রিয়ান পরাগ এখনও পর্যন্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি এবং তাঁকে বাদ দেওয়া হতে পারে একাদশ থেকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মিডল অর্ডারে আসতে পারেন আকাশ বশিষ্ঠ। এ ছাড়া জয়পুরের পিচের কথা মাথায় রেখে অ্যাডাম জ্যাম্পার পরিবর্তে জেসন হোল্ডারকে একাদশে ফেরানো হতে পারে।
সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
লখনউ সুপার জায়ান্টস
দীপক হুডা একেবারেই ফর্মে নেই এবং তাঁকে বাদ দিয়ে প্রেরক মাঁকড়কে খেলাতে পারে এলএসজি। যুধবীর সিং আগের ম্যাচে মুগ্ধ করেছিলেন এবং তিনি অনভিজ্ঞ হলেও আগামী বেশ কিছু ম্যাচে তাঁকে একাদশে রাখা হতে পারে।
সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, ক্রূণাল পান্ডিয়া, আয়ূষ বাদোনি, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), প্রেরক মাঁকড়, মার্ক উড, রবি বিষ্ণোই, যুধবীর সিং, আভেশ খান।
হেড-টু-হেড
ম্যাচ – ২ | রাজস্থান রয়্যালস – ২ | লখনউ সুপার জায়ান্টস – ০
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ