এবারের আইপিএলেও গুজরাত টাইটান্সকেই চ্যাম্পিয়ন হিসাবে দেখছেন রবি শাস্ত্রী
আপডেট করা - May 5, 2023 5:40 pm

আইপিএলে অভিষেকেই সেকলকে চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স। প্রথবারই আইপিএলের ট্রফি হাতে তুলেছিলেন হার্দিক পান্ডিয়ারা। এবারের আইপিএলেও সেই পারফরম্যান্সের ধারা বজায় রেখে গুজরাত টাইটান্স। এই মুহূর্তে আইপিএলের শীর্ষস্থানে রয়েছে হুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে মাত্র তিনটি ম্যাচই হেরেছে গুজরাত টাইটান্স। তাদের পারফরম্যান্স দেখেই বিরাট ভবিষ্যদ্বানী রবি শাস্ত্রীর। তাঁর মতে এবারের আইপিেল চ্যাম্পিয়ন হওয়ার পথেও এগিয়ে রয়েছে গুজরাত টাইটান্স। তারা জিতলে কোনওভাবেই অবাক হবেন না রবি শাস্ত্রী।
ইতিমধ্যেই ৯টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে গুজরাত টাইটান্সের। সেখানেই ৬টি ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের জায়গা করে রেখেছেন হার্দিক পান্ডিয়ারা। প্রতি ম্যাচেই প্রতিপক্ষ দলের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম্যান্স দেখাচ্ছেন তারা। টপ অর্ডার থেকে মিডল এবং লোয়ার মিডল অর্ডার সব জায়গাতেই সাফল্য এসেছে গুজরাত টইটান্সের। তাদের এই ধারাবাহিকতা এবং দলের ভারসাম্য দেখেই এবারের আইপিএলেও গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী।
১২ পয়েন্ট নিয়েএই মুহূর্তে আইপিএলের শীর্ষে রয়েছ গুজরাত টাইটান্স
গত ম্য়াচে গুজরাত টাইটান্স জিততে পারেনি। কম রানের লড়াই থাকলেও শেষরক্ষা করতে পারেনি সেই ম্যাচে হার্দিক পান্ডিয়ারা। সেই ম্যাচ জিততে পারলেই প্লেঅফে নিজেদের জায়গা কার্যত পাকা করে ফেলত গুডরাত টাইটান্স। যদিও তাদের সামনে এখন প্রচুর ম্যাচ রয়েছে। শুক্রবার তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে। এই ম্যাচ জিততে পারলেই আইপিএলের প্লেঅফ কার্যত তাদের পাকা হয়ে যাবে। সেখানেই সদ্য ফর্মে ফেরা হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, মুহম্মদ সামি, রশিদ খানদের পারফরম্যান্স যে তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। রবি শাস্ত্রীর মুখেও এই তারকা ক্রিকেটারদের কথাই শোনাযাচ্ছে বারবার।
গুজরাত টাইটান্স প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন, “এই মুহূর্তে তাদের বর্তমান ফর্ম এবং পয়েন্ট টেবিলে তাদের স্থান দেখার পর আমার বিশ্বাস যে এবারও গুজরাত টাইটান্স আইপিেল চ্যাম্পিয়ন হতে চলেছে। এই দলের পারফরম্যান্সের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে। সেইসঙ্গে গুজরাত টাইটান্সের সাত থেকে আটজন ক্রিকেটার ধারাবাহিকভাবে নিজেদের পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। সেইসঙ্গে এই দজলের প্রতিটি ক্রিকেটারই তাদের সতীর্থদের প্রশংসা করে আসছেন”।
শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে হুজরাত টাইটান্স। আইপিএলের ওপরের সারির দুই েদলের লড়াই ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। সেখানেই শেষপর্যন্ত গুজরাত টাইটান্স জিতে আইপিএলের প্লেঅফে নিজেদের জায়গা পাকা করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।