মহম্মদ শামির দুর্দান্ত স্পেলের সামনে ধরাশায়ী হল দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা

Mohammed Shami
Mohammed Shami. (Photo Source: BCCI/IPL)

২রা মে, মঙ্গলবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৪ তম ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স (জিটি) এবং ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (ডিসি) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই জিটির অভিজ্ঞ বোলার মহম্মদ শামির দুর্দান্ত স্পেলের সামনে ধরাশায়ী হল ডিসির ব্যাটাররা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ম্যাচের প্ৰথম বলেই নিজের উইকেট হারান ফিলিপ সল্ট। তিনি বল ড্রাইভ করেন এবং সোজা ডেভিড মিলারের হাতে ক্যাচ চলে যায়। রাইলি রোসো ২টি চার সহ ৬ বলে ৮ রান করে আউট হন। শামির বলে তার ব্যাটের এজ লেগে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ যায়। মনীশ পান্ডে ৪ বলে ১ রান করে আউট হন। তিনিও ঋদ্ধিমানের হাতে ক্যাচ দেন। এই ম্যাচে মহম্মদ শামির চতুর্থ শিকার ছিলেন প্রিয়ম গর্গ। তিনি ১৪ বলে ১০ রান করে আউট হন। তিনিও একইভাবে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

পাওয়ারপ্লেতে ৫ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস

পাওয়ারপ্লেতে ৫ উইকেট হারিয়ে ২৮ রান করে দিল্লি ক্যাপিটালস। এই পাঁচটি উইকেটের মধ্যে ৪টি উইকেটই নেন মহম্মদ শামি। ডেভিড ওয়ার্নার রান আউট হন।

৫ উইকেট পড়ে যাওয়ার পর ডিসির ব্যাটিংয়ের হাল ধরেন ফর্মে থাকা ব্যাটার অক্ষর প্যাটেল এবং আমান হাকিম খান। দুজনে মিলে ৫০ রানের পার্টনারশিপ করেন। এরপর মোহিত শর্মার বলে বড় শট খেলতে গিয়ে আউট হন অক্ষর প্যাটেল। তিনি ৩০ বলে ২৭ রান করেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন আমান হাকিম খান এবং রিপল প্যাটেল। তারা ডিসিকে অবশ্যই একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দিতে চাইবে। শেষমেশ দিল্লি ক্যাপিটালস কত রান করে সেটাই এখন দেখার বিষয়।

এটি হল রশিদ খানের ৪০০ তম টি-২০ ম্যাচ। এই ম্যাচে এখনও অবধি কোনো উইকেট পাননি তিনি। রশিদ নিজের প্রথম ৩টি ওভারে ২০ রান দিয়েছেন। নিজের শেষ ওভারে অবশ্যই তিনি উইকেট নিতে চাইবেন।

close whatsapp