ভিসা সমস্যায় আটকে মোইন আলি, চিন্তা বাড়ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের

Moeen Ali
Moeen Ali. (Photo Source: IPL/BCCI)

আইপিএল শুরু হতে আর ৬দিন বাকি রয়েছে। উদ্বোধনী ম্যচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই ম্যাচেই দলের তারকা অল রাউন্ডার মোইন আলির নামা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইংল্যান্ড থেকে এখনও পর্যন্ত ভারতে এসে পৌঁছতে পারেননি ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। ভারতে আসার ভিসা পাননি মোইন আলি। আর তাতেই চিন্তা বাড়ছে চেন্নাই সুপার কিংসের। গতবার থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।

এবারের আইপিএল আট দলের পরিবর্তে হবে দশ দল নিয়ে। সেখানেই নতুন দুই দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স এবারের আইপিএলে যোগ হয়েছে। ইতিমধ্যেই ইপিএল নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। কিন্তু সময় যতই এগিয়ে আসছে চেন্নাই সুুপাস কিংসের সমস্যা ততই বেড়ে চলেছে। ইতিমধ্যেই প্রতিযোগিতার শুরু থেকে দীপক চাহারকে পাওয়ার সম্ভাবনা নেই তাদের। রুতুরাজ গায়কোয়ড়ও কতটা সুস্থ সেই সম্বন্ধেও পুরোপুরি ধারণা নেই। এবার মোইন আনিকে নিয়ে নতুন চিন্তা।

আইপিএলের প্রথম ম্যচে অনিশ্চিত চেন্নাইয়ের তারকা মোইন আলি

ভিসার জন্য আবেদন করলেও, এখনও পর্যন্ত নাকি ভিসা পাননি মোইন আলি। আর কেন এমন হচ্ছে সেটাই বুঝতে পারছেন না তিনি এবং চেন্নাই সুার কিংস শিবিরও। এবারের আইপিএলে কোয়রেন্টাইন নিয়ম যথেষ্ট কঠোর। যদিও বায়োবাবল থেকে ক্রিকেটারর এলে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে। কিন্তু মোইন আলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট শিবিরের সদস্য নন। তিনি ইতিমধ্যেই টেস্ট থেকে অবসর নিয়েছেন। তাঅ মোইন আলি এলে তাঁকে তনদিনের কঠোর কোয়ারেন্টাইন মানতেই হবে। কিন্তু মোইনের আসতে যদি দেরী হয়, সেক্ষেতে চাপ বাড়বে চেন্নাই সুুপার কিংসেরই।

এই প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, “আমরা তাঁর সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, তিনিও আশাবাদী এই সমস্যা দ্রুত মিটে যাওয়ার ব্যপারে। সমস্তরকম তথ্য দেওয়ার পাশাপাশি সব কাজই করা হয়ে গিয়েছে, তবুও কেন মোইন আলিকে ভিসা সমস্যা মিটছে না সেটাই বুঝতে পারছি না। যত তাড়াতাড়ি তিনি ভিসা পাবেন, তত তাড়াতাড়িই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন”।

ভারতের মাটিতে পা রাখার পর অন্তত তিন দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে মোইন আলিকে। আর ভিসা পেতে যদি আরও দেরী হয় সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের কিংসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামা হবে না তাঁর।

close whatsapp