দুরন্ত রুতুরাজ, সিংহাসন ফিরে পেয়ে ঋতু পরিবর্তন ধোনির
আপডেট করা - May 1, 2022 11:21 pm

জমজমাট সুপার সানডে। অধিনায়ক হিসাবে ধোনির প্রত্যাবর্তনের ম্যাচেই চেন্নাই সুপার কিংসের জয়ের নায়ক হয়ে উঠলেন রুতুরাজ গায়কোয়াড়। অধিনায়ক ধোনির জাদুকাঠির ছোঁয়াতেই যেন ফের জ্বলে উঠলেন রুতুরাজ গায়কোয়াড়। আর তাঁর দাপটেই সূর্যাস্ত কেন উইলিয়ামসনের দলের। সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে হারাল চেন্নাই সুপার কিংস। আর সেইসঙ্গেই ফের একবার গোটা বিশ্ব দেখল ক্যাপ্টেন কুলের জাদু। দায়িত্ব নিয়েই যেন সেই পুরনো মেজাজে তিনি। তাঁর দক্ষ নেতৃত্বের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না হায়দরাবাদের তারকা ব্যাটাররা।
গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিংয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। সেবার চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রানও করেছিলেন তিনি। কিন্তু এবারের আইপিএলে সেই রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটেই ছিল রানের খরা। একের পর এক ম্যাচে ব্যর্থতা ছিল তাঁর নিত্যসঙ্গী। সেইসঙ্গে তাঁকে নিয়ে শুরু হয়েছিল নানান আলোচনাও। তবে কী নেতা ধোনির জাদুকাঠির ছোঁয়াটাই পাচ্ছিলেন না তিনি। এদিন ধোনিও ফিরলেন অধিনায়ক হয়ে। সেইসঙ্গে বড় রানের মুখও দেখলেন রুতুরাজ গোয়কোয়াড়। তাঁর ৫৭ বলে ৯৯ রানের ইনিংসটাই এদিন চেন্নাইের জয়ের রাস্তাটা মজবুত করে দিয়েছিল।
অধিনায়ক হয়ে ফিরেই চেন্নাই সুপার কিংসকে জয়ের রাস্তায় ফেরালেন ধোনি
আইপিএলের শুরুতেই নেতৃত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। জাদেজার কাঁধে ছিল সেই দায়িত্ব। কিন্তু চেন্নাই জয় পাচ্ছিল না। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেপ আগেই ফের ধোনিকে নেতৃত্ব ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। রবিবার এবারের আইপিএলে প্রথমবার অধিনায়ক হিসাবে মাঠে নেমেছিলেন ধোনি। গোটা দলে বদল একটা আর ব্যাটিং পজিশনে একটু বদল। তাতেই বাজিমাত মহেন্দ্র সিং ধোনির। ধোনির সাজানো ছকে নায়ক হয়ে উলেন রুতুরাজ গায়কোয়াড়।
Blockbuster opening and a 🥳 Climax! What a close to Sunday! 😍#SRHvsCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/Z1xrRAPaW8
— Chennai Super Kings (@ChennaiIPL) May 1, 2022
SRH let down by bowling. Not to take away anything from Gaikwad shose blistering 99 put His team in command from the start. #Dhoni back at the helm, third win completed. Place in the play-offs looks difficult still, but is there a #CSK redemption song being composed I wonder
— Cricketwallah (@cricketwallah) May 1, 2022
#WhistlePodu #CSK fans, 'cause #MSDhoni has marked his return as @ChennaiIPL captain with an #Epic 13-run win in #SRHvCSK! 👏#Yellove #Epic #TATAIPL #IPL2022 pic.twitter.com/2vb8tjNCuG
— Star Sports (@StarSportsIndia) May 1, 2022
CSK win by 13 runs. #SRHvCSK #OrangeArmy #ReadyToRise #TATAIPL
— SunRisers Hyderabad (@SunRisers) May 1, 2022
টস জিতে সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটাই বোধহয় এদিন তাঁর সবচেয়ে বড় ভুল করে ছিলেন। কারণ প্রতিপক্ষ অধিনায়কের নাম যে ধোনি। ওপেনিংয়ে উত্থাপ্পাকে এদিন নামাননি তিনি। শুরু থেকেই ভয়ঙ্কর মেজাজে রুতুরাজজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। আর চেন্নাইয়ের জয়ের ভিতটাও সেইসঙ্গেই মজবুত হয়ে গিয়েছিল। ১৮২ রানের ওপেনিং পার্টনারশিপ খেলেন এদিন দুই ক্রিকেটার।
Almost a complete performance by the men in Yellow under Thala #MSDhoni𓃵 🙌🏽 @Ruutu1331 and Conway batted brilliantly and though 202 seemed to be 15 short, the #CSK bowlers have done well to defend it even though a few chances went down! #CSKvsSRH #IPL2022
— Abhinav Mukund (@mukundabhinav) May 1, 2022
That's that from Match 46 of #TATAIPL.@ChennaiIPL win by 13 runs against #SRH.
Scorecard – https://t.co/8IteJVPMqJ #SRHvCSK #TATAIPL pic.twitter.com/TuCa1F2mKs
— IndianPremierLeague (@IPL) May 1, 2022
The crowd puller – MS Dhoni. pic.twitter.com/8khuDZrfTt
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 1, 2022
Dear #UmranMalik don’t lose your heart, even the best of the game have an off day. That doesn’t mean you are not a terrific bowler and could be a great asset for Indian team.#TATAIPL2022 #BCCI
— Amit Mishra (@MishiAmit) May 1, 2022
So much to like about RG. Plays express pace like most do against medium pace. He will get there in time. No Doubts. Classy stuff tonite @Ruutu1331 @ChennaiIPL @IPL #SRHvsCSK #IPL2022 pic.twitter.com/M4EQR9vEg6
— Ravi Shastri (@RaviShastriOfc) May 1, 2022
রুতুরাজ গায়কোয়াড়ের একটাই আফসোস। মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া হয়েছে। ৫৭ বলে তাঁর ৯৯ রানের ইনিংসটা সাজানো রয়েছে ৬টি ওভার বাউন্ডারি এবং ৬টি বাউন্ডারি দিয়ে। কনওয়ে করেছেন ৫৫ বলে ঝোরো ৮৫ রান। চেন্নাইয়ের ওপেনিং জুটিই এদিন হায়দরাবাদের ভাগ্যটা লিখে দিয়েছিল। চেন্নাই করে ২০২ রান।
জবাবে লড়াইটা করার চেষ্টা চালিয়েছিল ঠিকই হায়দরাবাদ। কিন্তু ধোনির ক্ষুরধার বুদ্ধির সামনে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ ব্যাটাররা। বড়া রান করলেও. চেন্নাইয়ের বোলাররা এদিন যথেষ্ট হিসাবী ছিলেন। সেইসঙ্গে ধোনির একের পর এক চাল। আর তাতেই একের পর উইকেট বোলারদের ঝুলিতে। ক্রমশই চাপ বাড়তে থাকে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের ওপর। উইলিয়ামসন ক্রিজে বেশকিছুক্ষণ থাকলেও ৪৭ রানে তিনি ফিরতেই ম্যাচের চিত্রটা পরিষ্কার। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের রাস্তাটা এখনও খোলা রাখল চেন্নাই সুপার কিংস।