শিখর ধাওয়ান নয়, পাঞ্জাব কিংসের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে মায়াঙ্ক আগরওয়াল

নিলামের আগেই মায়াঙ্ককে ১২ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিল পাঞ্জাব

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo Source: IPL/BCCI)

সাম্প্রতিক ঘটনাবলী অনুসারে, মায়াঙ্ক আগরওয়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সংস্করণের জন্য পাঞ্জাব কিংসের (পিবিকেএস) অধিনায়ক হতে চলেছেন। মেগা নিলামের আগে (পিবিকেএস) যে দুজন খেলোয়াড়কে ধরে রেখেছিল তাদের একজন, মায়াঙ্ক গত মরসুমে প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলের অনুপস্থিতিতে একটি ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন। পাঞ্জাবের জার্সি গায়ে ব্যাট হাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন এই ওপেনার। 

সেই কারণে বিডিং ইভেন্টের আগে পিবিকেএস তাঁকে ১২ কোটি টাকা খরচ করে ধরে রেখেছে। যেহেতু ফ্র্যাঞ্চাইজি তখনই তাঁকে সরাসরি অধিনায়ক ঘোষণা করেনি, জল্পনা চলছিল যে দলটি মেগা নিলামে একটি ভিন্ন অধিনায়কত্বের বিকল্পের দিকে লক্ষ্য রাখবে। নিলাম থেকে শিখর ধাওয়ানকে ৮.২৫ কোটি টাকা খরচ করে পিবিকেএস কেনার পর অনেকে মনে করেছিলেন বাঁ-হাতি ব্যাটারই দলের নেতৃত্বের দায়িত্ব পাবেন।

সমস্ত সম্ভাবনা বিবেচনা করে বলা যায় মায়াঙ্ক দলের অধিনায়কত্ব করবেন: আইপিএল সূত্র  

তবে সর্বশেষ প্রতিবেদন থেকে যে তথ্য উঠে আসছে সেখান থেকে ভিন্ন মত পাওয়া যাচ্ছে। “সমস্ত সম্ভাবনা বিবেচনা করে বলা যায় মায়াঙ্ক দলের অধিনায়কত্ব করবেন। প্রত্যাশা করা হচ্ছে ঘোষণাটি এই সপ্তাহের শেষের দিকে হবে। ধাওয়ান দলের পক্ষে একটি স্বাগত সংযোজন এবং নিলামে সর্বদা দলের রাডারে ছিলেন। তিনি একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় কিন্তু মনে হচ্ছে কে এল রাহুল দল ছেড়ে যাওয়ার পর থেকেই পাঞ্জাব মায়াঙ্ককে অধিনায়ক হিসেবে দেখতে আগ্রহী ছিল,” টাইমস নাউ-এর একটি আইপিএল সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে। 

উল্লেখ্য, অতীতে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দিয়েছেন ধাওয়ান। এমনকি গত বছর শ্রীলঙ্কা সফরে সাদা বলের দ্বিতীয় সারির ভারতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি। যদিও, মায়াঙ্ক যেহেতু ২০১৮ সাল থেকে দলের সাথে রয়েছেন, নেতৃত্বের ভূমিকার জন্য তিনিই ধাওয়ানের চেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে, পিবিকেএস প্রধান কোচ অনিল কুম্বলে প্রকাশ করেছিলেন যে ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল কেএল রাহুলই অধিনায়ক হিসাবে দায়িত্ব চালিয়ে নিয়ে যাবেন। যদিও, উইকেটকিপার-ব্যাটার দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি আসন্ন মরসুমে লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব দেবেন। তাই পাঞ্জাব মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে শুধু ৪ কোটি টাকা খরচ করে আনক্যাপড পেসার অর্শদীপ সিংকে ধরে রেখেছে। 

পাঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, প্রেরক মাঁকড়, ভানুকা রাজাপাকসে, শাহরুখ খান, জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, বেনি হাওয়েল, বলতেজ সিং, অংশ প্যাটেল, লিয়াম লিভিংস্টোন, ঋষি ধাওয়ান, অথর্ব তাইদে, ওডিয়ান স্মিথ, রাজ বাওয়া, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, ঋত্ত্বিক চ্যাটার্জি, সন্দীপ শর্মা, নাথান এলিস, বৈভব অরোরা, ঈশান পোড়েল, রাহুল চাহার। 

close whatsapp