কেজিএফের আসল পরীক্ষা হবে গুজরাট টাইটান্সের বোলিং ইউনিটের বিরুদ্ধে: আকাশ চোপড়া
আপডেট করা - May 21, 2023 5:42 pm

২১শে মে, রবিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং গুজরাট টাইটান্স (জিটি) একে অপরের মুখোমুখি হবে। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন যে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডু প্লেসিসের আসল পরীক্ষা হবে গুজরাট টাইটান্সের বোলিং বিভাগের বিরুদ্ধে। তার মতে এই ম্যাচে জিটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিং করতে পারেন।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, “কেজিএফ তাদের বোলিংয়ের বিরুদ্ধে কীভাবে খেলবে তা একটি আকর্ষণীয় বিষয় হবে। প্রত্যাশা হল পিচটি অত্যন্ত সমতল হবে, তবে কেজিএফের আসল পরীক্ষা হবে এই বোলিং ইউনিটের বিরুদ্ধে, যেখানে থাকবেন মহম্মদ শামি, মোহিত শর্মা, নূর আহমেদ, রশিদ খান, এবং হার্দিক পান্ডিয়াকে বোলিং করতে দেখা যেতে পারে।”
তিনি আরও বলেন, “মুম্বাই জিতলে চাপটা বেঙ্গালুরুর উপর থাকবে কারণ তাদের অবশ্যই ম্যাচটি জিততে হবে। ব্যাঙ্গালুরুর সামনে টুর্নামেন্টের এক নম্বর দল আছে, সেটা হল গুজরাট।”
বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েল এই মরসুমে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে যথাক্রমে ৫৩৮ রান, ৭০২ রান এবং ৩৮৯ রান করেছেন। ডু প্লেসিস এবং কোহলি এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের তালিকায় যথাক্রমে প্ৰথম এবং পঞ্চম স্থানে রয়েছেন।
অন্যদিকে, মহম্মদ শামি এবং রশিদ খান এই মরসুমে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ২৩টি করে উইকেট নিয়েছেন। মোহিত শর্মা ১০টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন। শামি, রশিদ এবং মোহিত এই মুহূর্তে পার্পেল ক্যাপের তালিকায় যথাক্রমে প্ৰথম, দ্বিতীয় এবং সপ্তম স্থানে রয়েছেন।
আরসিবি বনাম জিটি ম্যাচের সময় বৃষ্টি হতে পারে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচটি যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। তাহলে আরসিবি এবং জিটির পয়েন্ট গিয়ে যথাক্রমে ১৯ এবং ১৫-তে গিয়ে দাঁড়াবে।
যদি মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) কাছে পরাজিত হয় তাহলে ১৫ পয়েন্টের সাথে প্লেঅফসে চলে যাবে আরসিবি। কিন্তু যদি এমআই জয়ী হয় তাহলে আরসিবির প্লেঅফসে যাওয়ার আশা শেষ হয়ে যাবে।