ম্যাচ জেতা না হলেও সূর্যকুমার যাদবকে বিশেষ পুরষ্কার দিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma and suriya kumar yadav
Rohit Sharma and suriya kumar yadav(Photo Source: Twitter/Suryakumar Yadav)

টানা পাঁচ ম্যাচ হয়ে গেলেও, এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং থেকে বোলিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রোহিত শর্মারা। মুম্বই শিবির থেকে ব্যাটার হিসাবে একমাত্র উজ্জ্বল এই মুহূর্তে সূর্যকুমার যাদব। চোট সারিয়ে ফেরার পর থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সকে জেতাতে না পারলেও, তাঁর হাত ধরে শেষ ম্যাচে প্রায় জয়ের সমনে পৌঁছে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্ত শেষরক্ষা হয়নি। কিন্তু পঞ্জাবের জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ১২ রানে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে।

গত ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই মুম্বইয়ের সামনে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছিল পঞ্জাব কিংস। সেখানেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা থেকে কায়রণ পোলার্ডরা। কিন্তু শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সকে জয় এনে দিতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন সূর্যকুমার যাদব। যদিও তিনি পারেননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক তাঁকে নিয়ে আপ্লুত। সূর্যকুমার যাদবের পারফরম্যান্স দেখে যথেষ্ট খুশি। আর সেজন্যই সূর্যকে পুরষ্কার তুলে দিয়েছেন তিনি।

মুম্বই ড্রেসিংরুমে সেরা পারফর্মারের পুরষ্কার পেলেন সূর্যকুমার যাদব

চোট সারিয়ে ফেরার পর থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। এখমনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। আর তিন ম্যাচেই সূর্যর ব্যাটিংয়ে রানের ঝড় দেখা গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস, দুই ম্যাচেই পরপর অর্ধশতরান পেয়েছিলেন সূর্যকুমার যাদব।পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ৩০ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়া্ন্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক তিনি।

মুম্বই জিতলে হয়ত ম্যাচের সেরা পুরষ্কার তিনিই পেতেন। কিন্তু তাদের দল জেতেনি। তবে পুরষ্কার থেকে বঞ্চিত হননি সূর্যকুমার যাদব। ম্যাচের শেষে মুম্বই শিবির থেকে তাঁকে ম্যাচের সেরার পুরষ্কার তুলে দিয়েছেন খোদ মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আর তাতেই আপ্লুত সকলে। মুম্বই ইন্ডিয়ান্সের এই মুহূর্তে সবচেয়ে সফল ব্যাটসম্যানই তো তিনি। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সূর্যকুমার যাদবের গড় ৮১.৫০ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৫৮.২৫।

সূর্যকুমারের এই দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্যই তাঁকে মুম্বই ড্রেসিংরুমে পুরষ্কার দিয়েছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের সেরার ব্যাজ তাঁকে পরিয়ে দিয়েছেন খোদ মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। পরপর ম্যাচ হারের পর এটাই হয়ত সমর্থকদের কাছে খানিকটা স্বস্তি এনে দিতে পারবে বলেই মনে করছেন সকলে। এখন শুধুই সকলের অপেক্ষা কবে জয়ের রাস্তায় ফিরবে মুম্বই ইন্ডিয়ান্স।

close whatsapp