পরপর তিন ম্যাচ হার, মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট মহেলা জয়বর্দনে
আপডেট করা - Apr 7, 2022 3:14 pm

আইপিএলের মঞ্চে হারের হ্যাটট্রিক করেছে মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পরই মুম্বই ইন্ডিয়ান্স কোচ মহেলা জয়বর্দনের অসন্তোষ চোখে মুখে স্পষ্ট। আর ম্যাচ নিজের ক্ষোভের কথা একেবারে উগরে দিতে না পারলেও, দলের পারফরম্যান্সে মহেলা জয়বর্দনে যে খুশি নন তা বেশ স্পষ্ট। ম্যাচ শেষে সেই কথা চেপেও রাখতে পারেননি তিনি। প্রতিটা ম্যাচ জয়ের কাছাকাছি গেলেও, শেষ মুহূর্তে গিয়ে মুম্বই সেই পারফরম্যান্স করতে পারছে মনা বলেই মনে করছেন জয়বর্দনে।
এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের এটা অন্যতম খারাপ পারফরম্যান্স। জয়ের খাতা খুলতে ব্যর্থ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পরপর তিন ম্যাচেই দেখা গিয়ছে যে তারা শেষ মুহূর্তে গিয়ে হেরে গিয়েছে। আগেও জয়বর্দনে বলেছেন যে তারা শেষপর্যন্ত পৌঁছলেও সেভাবে ফিনিশ করতে পারছেন না। সেই সমস্যা যে মুম্বই ইন্ডিয়ান্সের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও রয়েছে, তা বোঝা গিয়েছে। আর তা দেখার পর থেকেই দলের পারফরম্যান্স নিয়ে বেশ অসন্তুষ্ট মহেলা জয়বর্দনে।
মুম্বই ইন্ডিয়ান্স কেন জিততে পারছে না সেই কথাই বললেন মহেলা জয়বর্দনে
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটি পেয়েছিল মু্ম্বই ইন্ডিয়ান্স। রোহিত, ইশান কিষাণরা এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। যদিও সূর্যকুমার যাদব প্রথম ম্যাচে নেমেই অর্ধশতরান পেয়ে গিয়েছেন। নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৬১ রানই করতে পেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদবের অর্ধশতরান এবং শেষ মুহূর্তে কায়রণ পোলার্ডের ৫ বলে ঝোরো ২২ রানের ইনিংস খেলার সৌজন্যেই তারা এটা করতে পেরেছিলেন। কিন্তু নাইট রাইডার্সে বিরুদ্ধে জয় তাদের অধরাই রয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে জয়বর্দনে বলেছেন, “আমরা জানতাম যে তাদের স্ট্র্যাটেজি কী হতে পারে এবং তাদের স্পিনাররা কী করবেন। আমাদের নিশ্চিত করার ছিল যে তাদের আটকানোর জন্য আমাদের তেমন খেলোয়াড় রয়েছে। সূর্যই তাদের মধ্যে একজন ছিলেন। তবে শুরুর দিকে এটা যথেষ্ট কঠিন পিচ ছিল। আর সেখানেই মানিয়ে নিতে হত। তাই সেই মতো পরিকল্পনা করেই খেলা শুরু করেছিলাম আমরা। আর সেজন্যই ১৩ তম ওভারের পরে আমরা সেই পারফরম্যান্সের দিকেই জোর দিয়েছিলাম। শেষের দিকে ওভারে বড় রানই আমাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছিল। অতীতের মতো এই ম্যাচেও আমরা সেভাবে শেষের দিকে আক্রমণাত্মক মেজাজ ধরে রাখতে পারিনি”।
কম রান নিয়ে মাঠে নামলেও, বোলারদের দাপটে একসময় কলকাতা নাইট রাইডার্সকে চাপে ফেলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। খুব কম রানের মধ্যেই নাইট রাইডার্সের পাঁচ উইকেট তুলে নিয়েছিল মুম্বইয়ের বোলাররা। কিন্তু এরপরই প্যাট কামিন্সের ঝোরো ইনিংস শুরু হয়। আর তাতে ৪ ওবার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। সেই হার দেখার পরই দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ মহেলা জয়বর্দনের।