রোহিত শর্মাকে কোচিং করানোর জন্য মুখিয়ে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার

Mark Boucher
Mark Boucher. (Photo by Nathan Stirk/Getty Images)

গতবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ আইপিএলে লাস্টবয়ের তকমা লেগেছিল মুম্বই ইন্ডিয়ান্সের গায়ে। আসন্ন ২০২৩ সালের াইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেজন্যই দলে যে বেশকিছু পরিবর্তন কারা করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আসন্ন আইপিএলের আগেই মুম্বই ইন্ডিয়ান্সের নতুন কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন মার্ক বাউচার। আগামী মরসুমে রোহিত শর্মাকে কোচিং করকাবেন প্রাক্তন এই প্রোটিয়া তারকা। আর তাতেই যেন উচ্ছ্বসিত হয়ে রয়েছেন মার্ক বাউচার।

শেষ  আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে ছিলেন প্রাক্তন শ্রীলঙ্কা ক্রিকেটার মহেলা জয়বর্দনে। কিন্তু এবার তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তারা। এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের সমস্ত ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড হয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কা ক্রিকেটার মহেলা জয়বর্দনে। তাঁর জায়গাতেই মুম্বই ইন্ডিয়ান্সের কোচের পদে এসেছেন মার্ক বাউচার। আগামী মরসুমেই মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকরেটারদের নিয়ে কোচিংয়ে  নামবেন তিনি। সেখানেই রোহিত শর্মার কোচ হওয়ার বিষয় নিয়ে আপ্লুত প্রাক্তন এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

জয়বর্দনের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে এবার মার্ক বাউচার

এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হতে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আগামী ২৩ ডিসেম্বর রয়েছে আইপিএলের মেগা নিলামের আসর।সেখানেই যে বেশকিছু ভাল ক্রিকেটারকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের শিবিরে নিতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই হয়ত তাদের বেছেও ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। গতবার ব্যাট হাতে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। তিনি নিজেও যে আইপিএলের মঞ্চে রানে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে মার্ক বাউচার জানিয়েছেন, “এটা বেশ চিত্তাকর্ষক একটা ব্যপার হতে চলেছে। আগে রোহিত শর্মার বিরুদ্ধে খেলেছি আমি। তিনি যেমন একজন ভাল ক্রিকেটার তেমনই একজন দক্ষ নেতাও। এই কাজ করার জন্য মুখিয়ে রয়েছি আমি। তাঁর সঙ্গে বসা এবংবিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জ্নযও মুখিয়ে রয়েছি আমি। আমাপর মনে হয় আমাদের দুজনের মধ্যে একটি অথবা দুটো জিনিসের মধ্যে মিল রেয়েছে। আমি জানি যে আলোচনা করতে সবসময়ই ভালবাসেন তিনি। সেই বিষয়টা যে বেশ গুরুতেবপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না”।

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ শুরু করার জ্নয মরিয়া হয়ে রয়েছেন এই প্রাক্তন তারকা প্রোটিয়া ক্রিকেটার। আইপিনএলের ম়ঞ্চে সবচেয়ে সফল ক্রিকেট দলের তকমা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের গায়ে। সেই দলের দায়িত্ব নেওয়াটা যে একটা বড়সড় চ্যালেঞ্জ সেটাও বেশ ভালভাবেই জানেন মার্ক বাউচার। তাঁর হাত ধরে মুম্বই ইন্ডিয়ান্স সাফল্যের রাস্তায় ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp