আইপিএলে বাড়তে পারে দর্শকের সংখ্যা, ২৫-এর বদলে ৫০ শতাংশ দর্শক নিয়ে হতে পারে ম্যাচ
আপডেট করা - Mar 30, 2022 3:19 pm

সদ্য শুরু হয়েছে আইপিএল। এখনও পর্যন্ত এক মাসও হয়নি, তারই মাঝে ফের খুশির খবর আইপিএলের সম্থকদের জন্য। সবকিছু ঠিকঠাক চললে আগামী এপ্রিল মাস থেকেই ২৫ এর বদলে ৫০ শতাংস দর্শক আইপিএলের ম্যাচে মাঠে থাকার অনুমতি পেতে পারেন। যদিও এখনও পর্যন্ত কোনওকিছুই নিশ্চিত হয়নি। তবে শোনাযাচ্ছে সমস্ত দিক বিচার বিবেচনা করে আগামী এপ্রিল মাস থেকে আইপিএলের মঞ্চে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতির প্রস্তাব দিয়েছে মহারা্ষ্ট্র সরকার।
দীর্ঘ দু বছর পর ফের আইপিএল ফিরেছে দেশের মাটিতে। তবে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। আগের মতো প্রতিটি শহরের মাঠে আইপিএলের ম্যাচ আয়োজিত হচ্ছে না। মুম্বই ও পুণে এই দুই শহরেই এবারের আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। করোনার হানা আটকাতেই বিসিসিআইয়ের এবার এমন সিদ্ধান্ত। আর সেজন্যই মাত্র চারটি মাঠে হচ্ছে এবারের আইপিএল ম্যাচ। যদিও একেবারে দর্শক প্রবেশের অনুমতি বন্ধ করেনি বোর্ড।
এই মুহূর্তে আইপিএলে ২৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ চলছে
আপাতত ২৫ শতাংশ দর্শক নিয়ে হচ্ছে আইপিএলের ম্যাচ। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ২৫ শতাংশ দর্শক নিয়েই ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তরা। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নিতে চান তারা। তারই মাঝে মহারাষ্ট্র সরকারের এই প্রস্তাব ক্যাশ রিচ লিগের সমর্থকদের জন্য সুখবর বয়ে আনতেই পারে। শোনাযাচ্ছে আগামী এপ্রিল মাস থেকেই ২৫ এর বদলে ৫০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ করার প্রস্তাব জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে। যদিও চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।
এবারও বছরের শুরুতে করোনার প্রভাব বাড়তে শুরু করেছিল। সেই সময় থেকেই আইপিএলের ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। একইসঙ্গে ঘরের মাঠেই এবার বোর্ড আইপিএল আয়োজনের জন্য বদ্ধপরিকরও ছিল। আর সেজন্যই শেষপর্যন্ত একটি রাজ্য মহারাষ্ট্রেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ মুম্বই ও পুণের মাঠের সংখ্যা অন্যান্য রা্জ্যের থেকে বেশী।
এপ্রিল থেকে ৫০ শতাংস দর্শক নিয়ে ম্যাচ করার প্রস্তাব মহারাষ্ট্র সরকারের
২৫ শতাঁস দর্শক নিয়েই আইপিএল হওয়ার প্রথম অনুমোদনা দিয়েছিল বোর্ড। গতবার দর্শক নিয়ে আইপিএল শুরু হলেও, করোনার প্রভাবে মাঝপথেই তা স্থগিত হয়ে গিয়েছিল। দেশের বাইরেই বাকি আইপিএলটা করতে হয়েছিল বোর্ডকে। এবার যাতে এমন কোনও ঘটনা না ঘটে সেদিকেই য়থেষ্ট কড়া বিসিসিআই। করোনার জন্যই এখনও পর্যন্ত ২৫ শতাংশ দর্শক নিয়ে ম্যচ চলছে। তবে শোনাযাচ্ছে ইতিমধ্যেই মহারাষ্ট্রে নাকি করোনার গ্রাফ একেবারে তলানীতে চলে এসেছে। আর সেজন্যই রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্বরা মাঠে দর্শক প্রবেশের সংখ্যা বৃদ্ধির দিকে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। যদিও কোনওকিছুই এখনও পাকাপাকি নয়। বোর্ড এখনও পর্যন্ত পুরোপুরি সঙ্কামুক্ত হতে পারেনি। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সকলে।