লখনউ সুপার জায়ান্টাসের করা রানের পাহাড়ের সামনে হার মানতে হল পাঞ্জাব কিংসকে

Punjab Kings vs Lucknow Super Giants
Punjab Kings vs Lucknow Super Giants. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৩৮ তম ম্যাচে পাঞ্জাব কিংসকে (পিবিকেএস) ৫৬ রানে পরাজিত করল লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি)। আইপিএল ২০২৩-এ এটি ছিল তাদের পঞ্চম জয়।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। শুরু থেকেই আক্রমনাত্মকভাবে ব্যাটিং করছিল এলএসজি। তাদের দলের বাঁ-হাতি ওপেনার কাইল মায়ার্স ২৪ বলে ৫৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি মাত্র ২০ বলে অর্ধশতরান করেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ৪টি ছয়। অধিনায়ক কেএল রাহুল এই ম্যাচে বেশি রান করতে পারেননি। তিনি ৯ বলে ১২ রান করে আউট হন। আয়ুশ বাদোনি এবং মার্কাস স্টয়নিস মিলে ৮৯ রানের একটি ঝোড়ো পার্টনারশিপ করেন। দুজনেই ব্যাট হাতে দুর্দান্ত দুটি ইনিংস খেলেন। বাদোনি ৩টি চার এবং ৩টি ছয় সহ ২৪ বলে ৪৩ রান করেন। এই ম্যাচে এলএসজির সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ছিলেন স্টয়নিস। তিনি মাত্র ৪০ বল খেলে ৭২ রান করেন। এই ইনিংসে ৬টি চার এবং ৫টি ছয় মারেন।

নিকোলাস পুরানও একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৭টি চার এবং ১টি ছয় সহ মাত্র ১৯ বলে ৪৫ রান করেন। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ২৫৭ রান করে লখনউ সুপার জায়ান্টাস। এটি হল এই মরসুমের সর্বোচ্চ স্কোর। কাগিসো রাবাডা ৪ ওভারে ৫২ রান দিয়ে ২ উইকেট নেন। স্যাম কারান, আর্শদীপ সিং এবং লিয়াম লিভিংস্টোন প্রত্যেকেই ১টি করে উইকেট পান।

১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় লখনউ সুপার জায়ান্টাস

এই ম্যাচে পাঞ্জাব কিংসের দুই ওপেনারই ব্যাট হাতে ব্যর্থ হন। শিখর ধাওয়ান এবং প্রভসিমরন সিং যথাক্রমে ২ বলে ১ রান এবং ১৩ বলে ৯ রান করেন। অথর্ব তাইডে ৮টি চার এবং ২টি ছয় সহ ৩৬ বলে ৬৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। সিকান্দার রাজা ২২ বলে ৩৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারান যথাক্রমে ১৪ বলে ২৩ এবং ১১ বলে ২১ রান করেন। শেষে জিতেশ শর্মা ১০ বলে ২৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন।

যশ ঠাকুর ৩.৫ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন। নবীন-উল-হক ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। রবি বিষ্ণোই ৪ ওভারে ৪১ রান ২টি উইকেট শিকার করেন। মার্কাস স্টয়নিস ১টি উইকেট পান। ১৯.৫ ওভারে ১০ উইকেটে ২০১ রান করে পাঞ্জাব কিংস। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান মার্কাস স্টয়নিস।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp