“লর্ড হ্যায় তো মুমকিন হ্যায়” – ৭ উইকেটের জন্য প্রশংসিত শার্দূল
ইনিংসের ৩৭তম ওভারে বল পেয়ে ৭ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি
আপডেট করা - Jan 5, 2022 10:59 am

দ্বিতীয় টেস্টের ২য় দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারকে নাড়িয়ে দেওয়া শার্দূল ঠাকুরের বিধ্বংসী স্পেল সম্পর্কে কথা বলেছেন আকাশ চোপড়া। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২২৯ রানে অল আউট করতে টিম ইন্ডিয়াকে সাহায্য করার ক্ষেত্রে শার্দূলের ৭/৬১-র কেরিয়ার-সেরা পরিসংখ্যান এখন আলোচনার কেন্দ্রে। এটি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ভারতীয়দের সেরা বোলিং পরিসংখ্যানও ছিল।
তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে, আকাশ চোপড়া শার্দূলকে দলের সবচেয়ে দরকারী খেলোয়াড় মনে করে তাঁর প্রশংসা করেছেন। তিনি বিস্তারিত বলেছেন, “লর্ড হ্যায় তো মুমকিন হ্যায়। তিনি তাঁর ষষ্ঠ টেস্ট ম্যাচ খেলছেন এবং সাত উইকেট শিকার করেছেন। প্রতি ম্যাচের প্রতিটি ইনিংসে সে উইকেট তুলে নেয়। মহম্মদ সিরাজ চোটে ভুগছিলেন, তাই তিনি দায়িত্ব তুলে নিলেন হাতে। শামি ও বুমরাহ লাগাতার চাপ সৃষ্টি করে গেলেও উইকেট পাচ্ছিলেন না, তখন শার্দূলই এগিয়ে এলেন।”
আমরা সবাই লর্ড শার্দূলের ব্রহ্মাণ্ডতে বাস করছি, বলেছেন আকাশ চোপড়া
ক্রিকেটার থেকে ধারাভাষ্যকারে পরিণত হওয়া আকাশ উল্লেখ করেছেন যে শার্দূল ঠাকুর চলমান টেস্টে যখন একজন সিমারের জন্য সবচেয়ে কম অনুকূল পরিস্থিতি ছিল তখন ছাপ ফেলেছেন। চোপড়া ব্যাখ্যা করেছেন, “প্রথম ৩৫ ওভারে বল করতে আসতে পারেনি মানে কুকাবুরা বল পুরানো হয়ে গেছে, তারপর ব্যাটিং সহজ হয়ে গেছে। দিনের দ্বিতীয় সেশনটি ব্যাটিংয়ের জন্য অত্যন্ত অনুকূল, তিনি সেখানে উইকেট নেন – কখনও কখনও আউটসুইঙ্গার দিয়ে। অন্য সময়ে ইনসুইঙ্গার বা বাউন্সারের সাথে।”
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে ঠাকুর মাত্র একটি ডেলিভারি করেন যখন হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া মহম্মদ সিরাজের একটি ওভার সমাপ্ত করার জন্য তাঁকে ডাকা হয়। এরপর তিনি দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭তম ওভারে বল পেয়েছিলেন, তখন স্বাগতিকদের ৭৪/১ স্কোরে স্বচ্ছন্দে দেখাচ্ছিল।
শার্দুল ঠাকুরের কৌশল সম্পর্কে আকাশ চোপড়ার পর্যবেক্ষণ, “পালঘর এক্সপ্রেস (শার্দূলের মহারাষ্ট্রের পালঘর জেলায় জন্ম) এই এনকাউন্টারে সাত ব্যাটারকে ধ্বসিয়ে দিয়েছে। সে ক্রিজের ভাল ব্যবহার করেছিল, সে বক্সের কিনারা থেকে কিছুটা বোলিং করছিল যাতে বাতাসে সুইং হয়। এক্ষেত্রে কিগান পিটারসেনের উইকেটের উদাহরণ দেব।”
আকাশ চোপড়া শার্দুল ঠাকুরের স্পেলকে একটি ব্যতিক্রমী পারফরম্যান্স বলে অভিহিত করে শেষ করেছেন। চোপড়া বলেছেন, “ইন-ডাকার বলগুলি প্যাডে আঘাত করেছে। পিচ করার পর সে সাইডওয়ে মুভমেন্ট পেয়েছে। সে একেবারেই ব্যতিক্রমী ছিল। এটা লর্ডের ব্রহ্মাণ্ড এবং আমরা সবাই তাতেই বাস করি।”