দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি শুরু লোকেশ রাহুল, ফিটনেস ট্রেনিংয়েই নজর তারকা ক্রিকেটারের

KL Rahul
KL Rahul. ( Image Source: Twitter )

বেশ কয়েকদিন আগেই শেষ হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপ। বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে হেরে এবাের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছি ভারতীয় দলের। এরপরই দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল বিসিসিআইয়ের তরফে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও তাঁকে অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই নামতে চলেছেন লোকেশ রাহুল। তারই প্রস্তুতি শুরু করে দিলেন এই তারকা ক্রিকেটার।

আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল।  যদিও সেই স্কোয়াডে নেই লোকেশ রাহুল। ওডিআই এবং টেস্ট সিরিজেই রয়েছেন তিনি। সেই সিরিজে নামার প্রস্তুতি এখন  থেকেই শুরু করে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। বুধবার থেকেই জিম সেশনে ফিটনেলস ট্রেনিং শুরু করে দিয়েছেন লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দবের অধিনায়কের দায়িত্বও রয়েছে এই তারকা ক্রিকেটারের ওপরই।

এবারের ওডিআই বিশ্বকাপে ৪৫২ রান করেছিলেন লোকেশ রাহুল

এবারের ওডিআই বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালের মঞ্চে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাশাপাশি এই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুলও। গোটা প্রতিযগিতায় লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছিল জোড়া সেঞ্চুরীর ঝলক। শুধু তাই নয় বেশীরভাগ ম্যাচেই লোকেশ রাহুলের ব্যাটে রানের ঝলক ছিল। তবুও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। এমনকী ফাইনালের মঞ্চেও ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের মালিক এই লোকেশ রাহুল।

ফাইনালের ম্যাচে লোকেশ রাহুল ও বিরাট কোহলির পার্টনারশিপে ভর করেই একসময় ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করেছিল। কিন্তু সেখানেও শেষপর্যন্ত লড়াইটা করতে পারেনি তারা। বিরাট কোহলি সেই ম্যাচে ফিরে গেলেও লোকেশ রাহুলকে নিয়েই আশায় বুকবেঁধেছিল সকলে। কিন্তু শেষপর্যন্ত ৬৬ রানেই খেমেছিল লোকেস রাহুলের ইনিংস। অস্ট্রেলিয়ার কাছে সেই হারের জ্বালা এখনবও পর্যন্ত মেটেনি লোকেশ রাহুলের।

বিশ্বকাপের পর কয়েকদিনের বিরতি। বছরের শেষেই এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই আবার ওডিাই ফর্ম্যটাের অধিনায়ক লোকেশ রাহুল। এবারের বিশ্বকাপের মঞ্চে ৪৫২ রান করেছিলেন এই তারকা ক্রিকেটার।

close whatsapp