দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই মহম্মদ সামি, সম্পূর্ণ ওডিআই সিরিজ খেলবেন না শ্রেয়স

Mohammed Shami
Mohammed Shami. (Photo Source: Twitter)

মহম্মদ সামিকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই একটা জল্পনা চলছিল। শেষপর্যন্ত সেটাই হল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সামি। চোট সারিয়ে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি এই তাপরকা ক্রিকেটার। বিসিসিআইয়ের য়োজিত মেডিক্যযাল টেস্টেও উত্তীর্ণ হতে পারেননি  এই তারকা ক্রিকেটার। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার জন্যই ভারতীয় দলের হয়ে এই টেস্ট সিরিজে নামতে পারবেন না তিনি। শনিবারই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মহম্মদ সামির না খেলার কথা।

এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সামি। কার্যত ভারতের ফাইনালের মঞ্চে পৌঁছনোর পিছনে অন্যতম প্রধান কারিদডড় ছিলেন েই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের পর আপাতত সিনিয়র ক্রিকেটারদের সহ্গে মহম্মদ সামিকেও বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। একেবারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই নামার কথা ছিল মহম্মদ সামির। কিন্তু পুরোপুরি ফিট নন এই তারকা ক্রিকেটার। বোর্ডের চিকিতসকদের তরফে এই কথা জানানোর পরই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি।

ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি

মহম্মদ সামিকে টেস্ট দলে রাখা হলেও, সেখানে তাঁর নামের পাশে ছিল স্টার মার্ক। তার মানে এটাই যে ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারলে তবেই তিনি ভারতীয় জদলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার সুযোগ পাবেন। শেষপর্যন্ত সেখানেই কী হয় সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। অবশেষে নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এবারের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন মহম্মদ সামি। প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁর না থাকা যে ভারতীয় দলের কাছে একটা বড় ধাক্কা তা বলাই বাহুল্য।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, “মহম্মদ সামির ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার বিষয়টা ছিল তাঁর ফিটনেসের ওপর। শেষপর্যন্ত বোর্ডের চিকিত্সকদের দ্বারা আয়োজিত সেই ফিটনেস পরীক্ষায় মহম্মদ সামি পাশ করতে পারেননি। দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি”।

শুধুমাত্র মহম্মদ সামিই নন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিাই সিরিজ থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছেন দীপক চাহার। পারিবারিক সমস্যার কারণেই নাম তুলে নিয়েছেন তিনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে প্রথম ওডিআই ম্যাচে  শ্রেয়স আইয়ার খেললেও, দ্বিতীয় ও তৃতীয় ওডিআই খেলবেন না তিনি। টেস্টের প্রস্তুতির জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

close whatsapp