অধিনায়ক হিসেবে বিরাটের অনুপস্থিতি দলের উপর প্রভাব ফেলছে, মত সাবা করিমের

স্পিনারদের বিরুদ্ধে বিরাটকে আরও আক্রমণাত্মক দেখতে চান তিনি

Saba Karim
Saba Karim. (Photo by MANJUNATH KIRAN/AFP via Getty Images)

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারতকে চার রানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। সদ্যসমাপ্ত সফরে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের প্রতিক্রিয়া জানিয়ে, প্রাক্তন ভারতীয় খেলোয়াড় সাবা করিম উল্লেখ করেছেন যে এটি দলের জন্য খুব কঠিন সময়। ইউটিউব চ্যানেল খেলনীতিতে কথা বলার সময়, করিম জানিয়েছেন যে দলের অধিনায়ক হিসাবে বিরাট কোহলির প্রস্থান দলের খারাপ খেলার পিছনে একটি কারণ হতে পারে বলে তাঁর মনে হয়। 

তাঁর মনে হয়েছে যে ভারতীয় দলের এই পর্বটি অতিক্রম করতে কিছুটা সময় লাগবে। সাবা করিম বলেছেন, “আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে এটা ভারতীয় ক্রিকেটের জন্য খুবই কঠিন একটি পর্যায়। আমার মনে হয় যে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির হঠাৎ প্রস্থান দলের উপর প্রভাব ফেলেছে।” 

করিম যোগ করেছেন যে ভারতের সাদা বলের অধিনায়ক রোহিত শর্মা ফিরে এলে খেলোয়াড়রা তাদের পরিকল্পনা সম্পর্কে আরও ভাল ধারণা পাবে। হ্যামস্ট্রিং চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে কেএল রাহুল ৫০ ওভারের ফর্ম্যাটে অস্থায়ী অধিনায়ক হিসেবে নিযুক্ত হন।

কেন প্রতিপক্ষ মাঝের ওভারে বিরাটের বিরুদ্ধে স্পিন বোলিং করাচ্ছে, ব্যাখ্যা দিলেন করিম 

ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া করিম উল্লেখ করেছেন যে সাম্প্রতিক ম্যাচগুলিতে স্পিন বোলাররা বিরাট কোহলির উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছেন। তাঁর মনে হয়েছে যে তারকা ব্যাটার তাঁর পদ্ধতিতে সামান্য পরিবর্তন করেছেন, যার কারণে, প্রতিপক্ষ দলগুলি তাঁর বিরুদ্ধে স্পিন বোলিং বেশী করাচ্ছে। 

করিম বলেছেন যে ডানহাতি ব্যাটার যখন মধ্য ওভারের সময় বাউন্ডারি মারার লক্ষ্য রেখেছিলেন, তখন তিনি এখন সেই পর্যায়ে আরও একক নিতে পেরে খুশি। তিনি মনে করেন যে চ্যাম্পিয়ন ব্যাটারের শক্তি বাউন্ডারি মারছে এবং তার এটি করার দিকে মনোনিবেশ করা উচিত।  

তিনি যুক্ত করেছেন, “প্রত্যেক দলই মাঝের ওভারে বিরাটের বিরুদ্ধে স্পিনারদের বোলিং করাতে চায়ছে। যেসব স্পিনাররা স্লো বোলিং করে বল টার্ন করাতে পারেন তাঁরা তাঁকে সমস্যায় ফেলেছেন। অতীতে তিনি মাঝের ওভারে বাউন্ডারি মারতে চায়তেন। এখন আরও সিঙ্গেল নেওয়ার দিকে তাঁর মনোযোগ। এটি এমন একটি ক্ষেত্র যেখানে তাঁকে উন্নতি করতে হবে।” 

প্রোটিয়াদের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের সিরিজে দুটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন কোহলি। যদিও, তিনি সেই অর্ধশতককে উভয় ক্ষেত্রেই ম্যাচজয়ী ইনিংসে রূপান্তর করতে ব্যর্থ হন। উল্লেখ্য, তিনটি ওয়ানডেতেই স্পিনারের বোলিংয়ে আউট হয়েছেন তিনি।  

close whatsapp