লক্ষ্য ছিল ৩০০ রান, তা পূরণ না হওয়াতেই চিন্তায় টিম ম্যানেজমেন্ট

Vikram Rathour
Vikram Rathour. (Photo by Kai Schwoerer/Getty Images)

সেঞ্চুরিয়নের প্রথম ইনিংস বাদ দিলে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০০ রানের গন্ডী ছুঁতে পারেনি ভারত। কেপটাউনেও সেই ধারা অব্যহত। প্রথম ইনিংসে বিরাট কোহলিকে বাদ দিলে কোনও ভারতীয় ব্যাটারই প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি। মাত্র ২২৩ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। কেপটাউনে নামার আগে যে লক্ষ্য স্থির করা হয়েছিল, তা যে ভারত পূরণ করতে পারেনি ম্যাচ শেষে , তা জানাতে দ্বিধা করলেন না বিক্রম রাঠোর।

দক্ষিণ আফ্রিকা বোলারদের বিরুদ্ধে প্রথম ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। বিরাট কোহলি একমাত্র মাটি কামড়ে পড়ে না থাকলে, বোধহয় এবার ২০০ রানের গন্ডীও টপকাতে পারত না টিম ইন্ডিয়া। তাঁর ৭৯ রানের ইনিংসের সৌজন্যেই শেষপর্যন্ত ২২৩ রানের লক্ষ্যে পৌঁছয় ভারত। প্রোটিয়াদের বিরুদ্ধে এই রান কী আদৌ নিরাপদ।

এই প্রশ্ন উঠলে কিন্তু তার সোজাসুজি কোনও জবাব দিতে পারেননি ভারতীয় দলের ব্যাটিং কোচ। বরং একটু ইতস্ততই হয়ে পড়েছিলেন তিনি। তবে মুখে কুলুপ এঁটে রাখেননি তিনি। তারা যে তাদের স্থির করা লক্ষ্য পূরণ করতে পারেননি তা জানিয়ে দিয়েছেন বিক্রম রাঠোর। এখন যে ভারতীয় বোলারদের দিকেই তারা তাকিয়ে রয়েছেন,  সেই ইঙ্গিতও স্পষ্ট রাঠোরের কথায়।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে রাঠোর জানান, ‘প্রথম ইনিংসে যে রান হয়েছে তা যে যথেষ্ট তা বলব না। অন্তত আরও ৫০ থেকে ৬০ রান করা যেতেই পারত। কিন্তু তা হয়নি। এই মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৩০০ রান তুলতে পারলে, তা নিরাপদ স্কোর হত’।

কেপটাউনের সবুজ পিচ সঙ্গে পেসারদের দাপ। বরাবরই কেপটাউনের পিচে পেসাররা সাহায্য পেয়ে এসেছে। একইসঙ্গে এবারের পিচে রয়েছে বাউন্সের জন্য বিশেষ সুবিধা। যে প্রথম দিন থেকেই বেশ স্পষ্ট। আর কেপটাউন যে পেসারদের জন্য স্বর্গরাজ্য, তা অন্তত প্রথম দিন ১ উইকেট দেখেই বুঝতে পারছেন সকলে।

এমন পরিস্থিতিতে পর্যালোচনা করে টস জিতলে প্রথমেই ব্যাটিংয়েরপ সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করে ফেলেছিল ভারত। ভারতীয় দলের কৌশল ছিল প্রথমে ব্যাটিং করলে প্রোটিয়াদের বিরুদ্ধে বড় রান করা। টস জেতেনও বিরাট কোহলি। কিন্তু শুরু থেকেই তাদের পরিকল্পনা ব্যর্থ হতে থাকে প্রথম দিন। যদিও বিরাট কোহলি একাই চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু যে পরিকল্পনা ড্রেসিংরুমে তারা করেছিলেন, তা কিন্তু সফল করতে পুরোপুরি সফল হয়নি টিম ইন্ডিয়া। ভারতীয় দলের ব্যাটিং কোচের কথাতেই তা কার্যত স্পষ্ট।

যদিও ম্যাচের শুধু একদিনই হয়েছে এখন। হাতে রয়েছে চারদিন। প্রোটিয়া ব্যাটারদের বিরুদ্ধে দুরন্ত বোলিং পারফরম্যন্স দেখিয়ে বোলাররা ম্যাচের রাশ ভারতের দখলে এনে দিতে পারে কিনা সেটাই দেখার।

close whatsapp