মহম্মদ সামির না থাকাটা ভারতের কাছে বড় ধাক্কা, মেনে নিচ্ছেন রোহিত শর্মা
আপডেট করা - Dec 25, 2023 7:17 pm

ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে মহম্মদ সামিকে ছাড়াই নামতে চলেছে ভারতীয় দল। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ভারতীয় শিবিরে থাকলেও মহম্মদ সামির না থাকাটা যে এই সিরিজের আগে ভারতীয় দলের কাছে বড়সড় ধাক্কা তা মানতে কোনও দ্বিধা নেই রোহিত শর্মার। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সেই কথাই শোনা গেল রোহিত শর্মার মুখে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। এবার সেদিকেই নজর রয়ছে রোহিত শর্মার।
শেষ দুবার সিরিজ জয়ের কাছে গিয়েও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। ২০২১-২২ মরসুমে শেষবার দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে টেস্ট সিরিজে নেমেছিল ভারত। প্রথম টেস্টে জিতে কার্যত সকলকেই চমকে দিয়েে যাত্রাটা শুরু করেছিল তারা। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। পরপর দুটো টেস্টে হেরেই সিরিজ জয়েরপ স্বপ্ন ভেঙেছিল ভারতীয় দলের। সেই টেস্ট সিরিজ হারের পরই এই ফর্ম্যাট থেকেও অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি।
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি
সেই থেকেই ভারতীয় গদলের নেতৃত্বের বার রোহিত শর্মার কাঁধে উঠেছে। এবার তাঁর নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া। শেষ দুই মরসুমে কাছাকাছি পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। এবার সই কাজটা করতে মরিয়া হয়ে রয়েছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার মতো দেশে যে সিমাররা বাড়চি সাহায্য পাবে তা মনে নিতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের তারকা অধিনায়কের। একইসঙ্গে এই টেস্ট সিরিজে মহম্মদ সামির না থাকাটা নিয়েও আফসোস করতে দেখা গেল তাঁকে।
সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা জানিয়েছেন, “এই সিরিজটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোনওদিনও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারিনি। এই সিরিজটা আমাদের কাছে একটা বড় সুয়োগ। শেষ দুবার আমর সিরিজ জয়ের অনেকটাই কাছাকাছি এসেছিলাম। সেটাই আমাদরকে এখন উত্তেজিত করছে এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। আমাদের দলের সিমাররা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় ভাল পারফরম্যান্স করছে। সিমাররা সত্যিই নিজেদের এগিয়ে নিয়ে চলেছে। এখানে মহগম্মদ সামির অভাব অনুভব করব আমরা”।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সাত ম্যাচ খেলে সর্বোচ্চ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি। দক্ষিণ আফ্রিকা সিরিজেও তাঁকে নিয়ে চলছিল নানান হিসাব নিকাশ। কিন্তু চোটের কারণে এই সিরিজে নামতে পারছেন না তিনি। ভারতীয় দল সাফল্য পায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।