শেষ ৫ বছরে টি২০-তে টিম ইন্ডিয়ার এগিয়ে যাওয়ার কাহিনি

India
India. (Photo Source: Twitter/BCCI)

সালটা ২০১৬। অন্যান্য অনেক টিমের থেকেই টি ২০ বিশ্বকাপে ভালো খেলছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ছবিটা পাল্টে যায়। তারপর কেটে গিয়েছে পাঁচ বছর। আর সময়ের সঙ্গে ম্যাচ জেতার পরিসংখ্যানেও বদল ঘটেছে অনেকটা। এমনকী অন্যান্য অনেক টিমরে চেয়ে এগিয়ে থেকেই এবারে বিশ্বকাপ শুরু করছে বিরাট কোহলিরা। অন্তত পরিসংখ্যান সেই কথাই বলছে।

২০১ টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালের পর এখনও পর্যন্ত মোট ৭২টি অফিসিয়াল টি টোয়েন্টি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। যার মধ্যে মেন ইন ব্লুজ জিতেছে ৪৫টিতে। বিরাট কোহলিরা গত পাঁচ বছরে হেরেছে ২২ টি ম্যাচ। জয়ের হার ৬২.৫।

২০১৬ জুনের পর থেকে শ্রীলঙ্কা সফর পর্যন্ত মোট ৩২টি হোম টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। যারমধ্যে তারা জিতেছিল ২১টি ম্যাচ। ১০টি ম্যাচ তারা হেরেছে। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে জয়ের হার কিছুটা কম থাকলেও, বাইরের মাটিতে জয়ের সংখ্যা কিছু কম নেই ভারতের। ঘরের বাইরে শেষ পাঁচ বছরে মোট ৪০ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। এরমধ্যে ২৪টি ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া, হেরেছে মাত্র ১২ ম্যাচ।

সেই জন্যই ভারতকে এবারের বিশ্বকাপে সবচেয়ে বিপজ্জনক দল বলে মনে করছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইনজামামুল হক। নিজের ইউটিউব চ্যানেলে ইনজির দাবি, ‘কোনও টুর্নামেন্টে এটা নির্দিষ্ট করে বলা যায় না, কোন দল জিতবে। তবে কোন দলের জেতার কতটা সম্ভাবনা রয়েছে, সেটা আন্দাজ করা যায়। আমার মতে, এই টুর্নামেন্টে অন্য যে কোনও দলের চেয়ে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। কারণ ওদের দলে অভিজ্ঞ টি -টোয়েন্টি প্লেয়ারও রয়েছে।’

তবে শেষ কথা মাঠেই বলা যাবে। ১৪ বছর পরে হয়তো আবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে পারে টিম ইন্ডিয়া, এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।