ভারতীয় দলে হার্দিকের প্রত্যাবর্তনে খুশি কুলচা জুটি, জানালেন কুলদীপ যাদব
আপডেট করা - Jun 6, 2022 6:24 pm

দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলের মঞ্চে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েই দেশের জার্সিতে ফের একবার প্রত্যাবর্তন করেছেন তিনি। আর তা দেখে যে ভারতীয় দলের কুলচা জুটি অত্যন্ত খুশি, বলতে দ্বিধা করেননি কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই হা্জিক পান্ডিয়ার প্রত্যাবর্তন হয়েছে। একইসঙ্গে ভারতীয় দলে ফের প্রত্যাবর্তন হয়েছে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালেরও। কুলচা জুটিকে ফের একবার একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছে সকলে।
কিন্তু কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল রয়েছে হার্দিক পান্ডিয়ার মাঠে নামার অপেক্ষাতেই। দীর্ঘদিন পর হার্দিকের প্রত্যাবর্তনে আপ্লুত ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। সদ্য সমাপ্ত আইপিএলে এবার সকলকে চমকে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরে অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে গুজরাত টাইটান্স। শুধু তাই নয় ব্যাট হাতেও দীর্ঘদিন পর ফের জ্বলে উঠতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে।
টি টোয়েন্টি বিশ্বকাপের পরই দেশের জার্সি থেকে অব্যহতি নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রায় ছয় মাস পর ফের আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন হয়েছিল তাঁর। সেই থেকেই হার্দিকের ওপরই বিশেষ নজর ছিল সকলের। হতাশ করেনি কাওকে। অধিনায়ক হিসাবে যেমন নজর কাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, তেমনই ফের একবার তাঁকে অল রাউন্ডার হিসাবেও দেখা গিয়েছে। এরপরই ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রানও করেছেন হার্দিক পান্ডিয়া।
গুজরাত টাইটান্সের হয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ রান করেছেন হার্দিক পান্ডিয়া
এমনটা দেখার পরই কুলচা জুটির অন্যতম সদস্য কুলদীপ অত্যন্ত খুশি। এখন শুধুই হার্দিক পান্ডিয়ার সঙ্গে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। স্পোর্টস ইয়ারির সঙ্গে একটি সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “অমি অত্যন্ত খুশি। সময়টা সত্যিই হার্দিকের জন্য যথেষ্ট কঠিন ছিল। কোমড়ের চোটের জন্য বোলিং করতে পারতেন না তিনি। একইসঙ্গে ওজনও কমেছিল হার্দিক পান্ডিয়ার। আমি জানি চোট কাটিয়ে প্রত্যাবর্তনটা একজন ক্রিকেটারের কাছে কেমন, তাই সবসময়ই আমার সমর্থন ছিল তাঁর দিকে”।
এবারের আইপিএলে আন্ডারডগ হিসাবে যাত্রা শুরু করেছিল গুজরাত টাইটান্স। অভিষেক মরসুমেই সেই দলের দায়িত্ব ছিল হার্দিক পান্ডিয়ার ওপর। দলকে পরিচালনা তো করেছেনই, অভিষেকেই তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। আইপিএলের মঞ্চে যা ইতিহাস। গোটা আইপিএলে মাত্র ৪টি ম্যাচ এবার হেরেছিল গুজরাত টাইটান্স। এরপরই অবশ্য হার্দিক পান্ডিয়াকে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা।
কুলদাপ যাদব জানিয়েছেন, “গুজরাত তেমন বড় দল এবার ছিল না। কিন্তু যেভাবে চাপ সামলে গোটা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি, সম্পূর্ণ কৃতিত্বই হার্দিকের। হার্দিকের প্রত্যাবর্তনে আমরা (কুলচা জুটি) অত্যন্ত খুশি। এখন শুধুই তাঁর প্রথম একাদশে ফেরার অপেক্ষায় রয়েছি”।