দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে সুযোগ পাওয়া মুকেশ কুমার কে? রইল কিছু অজানা তথ্য
জাতীয় দলে প্রথমবারের জন্য সুযোগ পেয়েছেন বাংলার পেসার
আপডেট করা - Oct 2, 2022 10:03 pm

রবিবার (২রা অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য ভারতীয় নির্বাচকরা ১৬ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াড নির্বাচনের অন্যতম বড় খবরটি ছিল পেসার মুকেশ কুমার ও মিডল অর্ডার ব্যাটার রজত পাটিদারের প্রথমবারের জন্য জাতীয় দলে ডাক পাওয়া। শিখর ধাওয়ানের নেতৃত্বে নামতে চলা ভারতীয় দলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত কোন খেলোয়াড় নেই।
ভারত এবং দক্ষিণ আফ্রিকা উভয় দল চলমান তিন ম্যাচের টি-২০ সিরিজে একে অপরের মোকাবিলা করছে এবং সেই সিরিজ শেষ হলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলা হবে। বাংলার স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে সুযোগ পাওয়ার পর এই সিরিজেই জায়গা পেয়েছেন। একটি আপাত অনভিজ্ঞ দলের মধ্যে পেসার শার্দূল ঠাকুর ও স্পিনার কুলদীপ যাদব বোলিং বিভাগের সিনিয়র খেলোয়াড়।
২৮ বছর বয়সী ডানহাতি পেসার মুকেশ অনেকের কাছেই অপরিচিত নাম মনে হতে পারে। বর্তমানে তিনি চলমান ইরানি ট্রফি ২০২২-এ অবশিষ্ট ভারতীয় দলের হয়ে খেলছেন এবং প্রথম ইনিংসে প্রতিপক্ষ সৌরাষ্ট্রকে ৯৮ রানে অল আউট করার ক্ষেত্রে তাঁর ২৩ রান চার উইকে্টের স্পেল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। গত মাসে নিউজিল্যান্ড এ-এর বিপক্ষেও চাঞ্চল্যকর ফর্ম ছিল মুকেশের।
মুকেশ কুমার সম্পর্কে রইল কিছু অজানা তথ্য:
- মুকেশ কুমার ১২ই অক্টোবর, ১৯৯৩-এ কলকাতায় জন্মগ্রহণ করেন এবং এই মাসে তাঁর ২৯তম জন্মবার্ষিকী উদযাপন করবেন।
- তিনি ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন এবং রোহতকে হরিয়ানার বিরুদ্ধে অক্টোবর ২০১৫-য় প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়।
- ২০১৬-র জানুয়ারিতে গুজরাতের বিরুদ্ধে তাঁর টি-টোয়েন্টি অভিষেক এবং ডিসেম্বর ২০১৫-য় উত্তর প্রদেশের বিরুদ্ধে লিস্ট এ অভিষেক হয়।
- ডান-হাতি পেসার এখনও পর্যন্ত ১৮টি লিস্ট এ ম্যাচে ৪৪.০০ গড়ে এবং ৫.১৭ ইকোনমি রেটে মাত্র ১৭ উইকেট নিয়েছেন।
- ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৭.২৫ ইকোনমি রেটে ১৯ উইকেট রয়েছে মুকেশের।
- প্রথম শ্রেণীর ক্রিকেটেই তাঁর সেরা পারফর্ম্যান্স এসেছে, মাত্র ৩০ ম্যাচে (৫২ ইনিংস) ২২.৫০-র চিত্তাকর্ষক গড় এবং ২.৭৫-এর ইকোনমি রেটে ১০৯ উইকেট নিয়েছেন মুকেশ।
- গত মাসে নিউজিল্যান্ড ‘এ’-এর বিপক্ষে তিনটি বেসরকারী চারদিনের ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন তিনি।
- মুকেশ ২০২১-২২ রঞ্জি ট্রফি মরসুমে মাত্র নয় ইনিংসে ২০ উইকেট নিয়ে বাংলার হয়ে যৌথ-সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।