টি টোয়েন্টি বিশ্বকাপে লোকেশ রাহুলকে নিয়ে আশাবাদী সঞ্জয় বাঙ্গার
আপডেট করা - Oct 20, 2022 3:19 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রমশই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ২৩ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। গতবারের হারের প্রতিশোধ নিতে এবার মরিয়া হয়েছেন রোহিত শর্মারা। সেই ম্যাচ শুরু হওয়ার আগই ভারতীয় দল নিয়ে এক বিশেষ বার্তা দিলেন প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন লোকেশ রাহুল।
এবারের আইপিএলে লোকেশ রাহুল ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। কিন্তু ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই চোটের জেরেই প্রায় আড়াই মাস মাঠের বাইরে ছিলেন এই তারকা ক্রিকেটার। জিম্বাবোয়ে সফরের আগই ভারতীয় দলে পিরেছিলেন তিনি। যদিও সেই সিরিজে লোকেশ রাহুল কিন্তু বড় রান পেতে ব্যর্থ হয়েছিল। এরপর এশিয়া কাপেও সেভাবে সাফল্য পাননি তিনি।
পরপর দুটো প্রস্তুতি ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন লোকেশ রাহুল
এরপরই ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। দুটো সিরিজেই জয় এসেছিল ভারতেরপই পক্ষে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না পারলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম অর্ধশতরান পেয়েছিলেন লোকেশ রাহুল। এরপর অস্ট্রেলিয়ার মািচে প্রস্তুতি ম্যাচেও লোকেশ রহুলের ব্যাটে এসেছে অর্ধশতরান। আর দেখার পরই ভারতীয় দলের সহ অধিনায়ককে নিয়ে বেশ আশাবাদী সঞ্জয় বাঙ্গার। তাঁর মেত টি টোয়েন্টি বিশ্বকাপে লোকেশ রাহুল ভারতীয়দলের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে।
এই প্রসঙ্গে সঞ্জ বাঙ্গার জানিয়েছেন, “এই মুহূর্তে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন লোকেশ রাহুল। বিশেষ করে এই সফরে ইতিমধ্যেই পরপর দুটো অর্ধশতরান করে ফেলেছেন তিনি। তাঁর ব্যাটে এই ধারাবাহিক পারফরম্যান্সটাই সকলকে আত্মবিশ্বাস জোগানোর জন্য যথেষ্ট। এই জন্ই তাঁকে নিয়ে আশাবাদী হয়ে রয়েছি”।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল। এরপরই ভারত নেমেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানেও লোকেশ রাহুলেক ব্যাট থেকে ঝোড়ো অর্ধশতরানের ইনিংস দেখা গিয়েছিল। সেই ম্যাচে অবশ্য সূর্যকুমার যাদবও অর্ধশতরান পেয়েছিলেন। ভারতীয় দলের সহ অধিনায়কের থেকে এমন পারফরম্যান্সটাই সঞ্জয় বাঙ্গারকে আরও বেশী আশাবাদী করে তুলছে।
আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রতম ম্যাে নামছে ভারতীয় দল। সেখানে যে ওপেনিংয়ে লোকেশ রাহুলের থেকে সকলে একটা বড় পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।