হেলস-বাটলার ঝড়ে অ্যাডিলেডে উড়ে গেল ভারত

England Win
England Win. ( Image Source: Twitter )

একপেশে লড়াইয়ে ইংল্যান্ডের সামনে বিপর্যস্ত ভারত।  টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল টিম ইন্ডিয়ারষ ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে ১০ উইকেটে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলেন রোহিত শর্মারা। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার ব্যাটে রান এল ঠিকই, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার জন্য তা যথেষ্ট ছিল না। সেইসঙ্গে ভারতীয় দলের বোলাররাও চূড়ান্ত ব্যর্থ। জস বাটলার এবং অ্যালেক্স হেলসের পার্টনারশিপটাই ভাঙতে পারেনি তারা। আর সেটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছিল।

বুধবারই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইংল্যান্ড বনাম ভারত ম্যাচ শুরু হও.ার আগে থেকেই আরম্ভ হয়ে গিয়েছিল অন্য আলোচনা। ভারত বনাম পাকিস্তান ফাইনালেরক স্বপ্ন দেখতে শুরু করেছিলেন অনেকেই। কিন্ত তা হল না। ব্রিটিশদের দাপুটে পারফরম্।ান্সের সামনে এদিন দাঁড়াতেই পারল না ভারতীয় দল। জস বাটলার এবং অ্যালেক্স হেলসের পার্টনারসিপটাই শেষকরে দিল ভারতীয় দলকে।

৪৭ বলে ৮৬ রান করে ম্যাচের সেরা হয়েছেন অ্যালেক্স হেলস

ভারত যে পাওয়ার প্লেকে একেবারেই কাজে লাগাতে ব্যর্থ হেেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেখানেই ব্যাটিংয়ের সময় ভারতের বিরুদ্ধে পাও.ার প্লে-তে অস্ধারণ পারফরম্যান্স দেখিয়েছে ইংস্যান্ড। সেটাও যে ম্যাচের পার্থক্য গড়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। টস জিতে এগিন ভারতকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। লোকেশ রাহুল চূড়ান্ত ব্যর্থ। বিরাট কোহলির সঙ্গে কিছুক্ষণ রোহিত শর্মা থাকলেও, ২৭ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। এদিন ব্যর্থ হন সূর্যকুমার যাদবও।


https://twitter.com/fwildecricket/status/1590665703329177600


https://twitter.com/KP24/status/1590660011067604992

তবে সেখান থেকেই ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। বিরাটের ব্যাটে এদিনও এসেছিল অর্ধশতরান। কিন্তু ৫০ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। দীর্ঘদ্ন পর ফের একবার জ্বলে উঠেছিলেন হার্দিক পান্ডয়া। শেষ তিন ওভার অ্যাডিলেডে দেখা গেল হার্দিক পান্ডিয়ার ঝড়। ৩৩ বলে ৬৩ রানের দুর্ধর্ষ ইনিংসে ভর করেই বারতীয় দল পৌঁছয় ১৬৮ রানে। এবার পরীক্ষা ছিল ভারতীয় বোলারদের সামনে।ে

সেখানেই ইংল্যান্ডের দই ওপেনারের সামনে মাথা তুলে দাঁ়়াতে পারল না ভারতীয় দল। সেইসঙ্গে বারবার খারাপ ফ্লিডিংয়ের অন্যতম একটা স্বাক্ষী রাখল টিম ইন্ডিয়া।  আর ততেই কার্যত ম্যাচ হাতছাড়া ভারতের। এদিন সুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন জস বাটলার এবং অ্যালেক্স হেলস।  আর তাতেই যেন ম্যাচ একপেশে। এই দুই তারকা ব্যাটারকে সাজঘরে ফেরানোর কোনও কৌশলও যেন ছিল না ভারতীয় দলের বোলারদের কাছে। বাটলার ও হেলস এদিন খেলেন ১৭০ রানের পার্টনারশিপ।

এক উইকেটও তুলতে পারেননি এদিন ভারতীয় দলের বোলাররা। চার ওভার বাকি থাকতেই এদিন ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ৪৯ বলে ৮০ পানের ইনিংস খেলেছেন জস বাটলার এবং ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অ্যালেক্স হেলস। হেলসের গোটা ইনিংস জুড়ে রয়েছে ৭টি ওভার বাউন্ডারি ও ৪টি চার।

close whatsapp