টি টোয়েন্টি বিশ্বকাপে রবীন্দ্র জাদেজার না থাকাটা বড়ধাক্কা, মনে করছেন মহেলা জয়বর্দনে
আপডেট করা - Sep 17, 2022 3:22 pm

হাতে আর সময় বেশী নেই। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পরই ি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। এক মাসও সময়নেই ভারতীয় দলের হাতে।শেষ মুহূর্তের প্রস্তুতিই এখন ব্যস্ত টিম ইন্ডিয়া। সেই মঞ্চেই রবীন্দ্র জাদেজার না থাকাট যে ভারতীয় দলের কাছে একটা বড় ধাক্কা তা বলতে কোনও দ্বিধা নেই মহেলা জয়বর্দনের। একইসঙ্গে আবার বিরাট কোহলির ফর্মে ফেরাটাও ভাররতীয় দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছেবলেও মনে করছেন প্রাক্তন এই শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার।
চোটসারিয়ে ওবারের এশিয়া কাপেই ফিরেছিলেন রবীন্দ্র জাদেজা। আর প্রথম ম্যাচথেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন। দলের বাঁ হাতি ব্যাটারের সমস্যার সমাধানটা তাঁকে দিয়েই করে ফেলেছিল ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর পারফরম্যান্সটাই ভারতীয় দলকে জিততে সাহায্য করেছিল। হার্দিক পান্ডিয়ার সঙ্গে রবীন্দ্র জাদেজার সেই অর্ধশতরানের পার্টননারশিপটাই ভারতীয় দলের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধেও দুর্ধর্ষ ফর্মে ছিলেন তিনি। কিন্তু এরপরই সবচেয়ে বড় ধাক্কাটালাগে ভারতীয় শিবিরে।
কয়েকদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছেন রবীন্দ্র জাদেজার
এশিয়া কাপে তৃতীয় ম্যাচে নামার আগেই হাঁটুর চোটের জন্য ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। গোটা এশিয়া কাপ থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি।সেই থেকেই শুরু হয়েছিল তাঁর টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও জল্পনা। এরপরই হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়রবীন্দ্র জাদেজাকে। আর তাতেই এবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও চিটকে যান এই তারকা ক্রিকেটার। রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারের ছিটকে যাওয়াটাযে ভারতীয়দলে একটা বড় ধাক্কা তা বলতে কোনও দ্বিধা নেই মহেলা জয়বর্দনের।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর ছিটকে যাওয়াটা একটা বড় ধাক্কা। ভারতীয়দলের জন্য এই মুহূর্তে এটা কিন্তু একটা কঠিন পরিস্থিতি। কারণ তাঁর মতো একজন বাঁহাতি ব্যাটারের দলে না থাকাটা চিন্তা বাড়াবেই। সেই জায়গায়তারা দীনেশ কার্তিককে খেলানোর পরিকল্পনা করেছিল এবং ঋষভ পন্থকেও দলে নিয়ে এসেছিল। চার ও পাঁচ নম্বর পজিশনে।
জাদেজার ছিটকে য়াওয়ার অস্বস্তি বাড়লেও, বিরাট কোহলির ফর্মে ফেরাটা আবার ভারতীয়দলকে স্বস্তি যোগাচ্ছে বলেই মনে করছেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার। এবারের এশিয়াকাপে বিরাট কোহলি দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন। এসিয়া কাপের দ্বিতী সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন তিনি। এচাড়া আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছে।কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। তাই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাটের এই ফর্মটা ভারতের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন মহেলা জয়বর্দনে।