টি২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতকেই ফেভারিট বলছেন কোবাস অলিভিয়ার

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter)

গতবার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। মাঝে অপেক্ষার  একটা বছর রবিবার অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলির হাত ধরে মধুর প্রতিশোধ নিয়েছে টিম ইন্ডিয়া। দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে জয় দিয়েই যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। আর তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই ভারতীয়দল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন অনেকেই। আর এই পারফম্যান্স দেখেই কোবাস অলিভিয়ার ভারতীয় দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ফেভারিটের তকমা দিচ্ছেন।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের গ্রুপ কিন্তু যথেষ্ট কঠিন। সেখানেই  প্রথম ম্যাচে অবশ্য অস,াধারণ পারফরম্যান্স দেখিয়েছে তারা। ২০০৭ সালের পর থেকে আর কখনোই টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০২১ সালে তো বিশ্বকাপের ইতিহাসেসবচেয়ে খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছে টিম ইন্ডিয়া। সুপার টুয়েলভের গন্ডীই টপকাতে পারেনি তারা। এবারের বিশ্বকাপে সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ছিল টিম ইন্ডিয়া।

প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছে ভারত

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে এখন অনেকেই কিন্তু বেশ স্বস্তিতে। পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমাররা যেমন পারফরম্যান্স দেখিয়েছেন। তেমনই ব্যাট হাতে ফের নিজের সেই পুরনো ফর্মে বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে একাই শেষ করে দিয়েছেন তাদের বোলিং লাইনআপকে। একাহাতে ভারতীয় দলকে জয়ের উপহার দিয়েছেন। আর টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত ইউক্রেন ক্রিকেট ফেডারেশনের সিইও।

কোবাস অলিভিয়ার এই প্রসঙ্গে জানিয়েছেন, “এই ম্যাচটা দেখার পর বলাই যে যে বিশ্বকাপের অর্ধেক তারা জিতে নিয়েছে। আমার মনে হয় এমন জয় ভারতকে অনেকটাই এগিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমার মতে ভারতীয় দল হল টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম যোগ্য দাবীদার। এমন জয় পাওয়ার পর ভারতীয় দলের যে মোমেন্টাম এখন অনেকটাই উর্ধগামী তা বলার অপেক্ষা রাখে না, সেইসঙ্গে তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। এই ম্যাচটা সত্যিই একটা অসাধারণ ম্যাচ”।

পাকিস্তানের পরই ভারতীয় দল এবার নামবে নেদারল্যান্ডসের বিরুদ্ধ। অচেনা প্রতিপক্ষ। তাই ধারেভারে এগিয়ে থাকলেও, টিম ইন্ডিয়া কিন্তু নেদারল্যান্ডসকে একেবারেই হাল্কাভাবে নেওয়ার ভুলটা করতে চাইবে না। বরং নেদারল্যান্ডসের বিরুদ্ধে রানরেটের দিকেই বেশী নজর থাকবে ভারতীয় দলের। আগামী ২৭ অক্টোবর নেদারল্যযান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।

close whatsapp