রবিবারই জসপ্রীত বুমরার পরিবর্ত ক্রিকেটার বেছে নেবেন নির্বাচকরা
আপডেট করা - Oct 8, 2022 10:13 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা। ভারতীয় দলের চিন্তা যে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। জসপ্রীত বুমরার জায়গায় ভারতী শিবিরে কে আসবেন তা নিয়েই এখন চলছে নানান জল্পনা। সবকিছু ঠিকঠাক চললে রবিবারই জসপ্রপীত বুমরার পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করতে চলেছেন ভারতীয় দলের নির্বাচকরা। সেই দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। মহম্মদ সামি ও দীপক চাহারের নাম নিয়েই চলছে এখন জোর জল্পনা।
এশিয়া কাপের আগেই এবার পিঠের সমস্যার জেরে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও তাঁকে নিয়ে সেই সময় বাড়চি ঝুঁকি নিতে চায়নি ভারতীয়টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। এরপরই ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেখানেও প্রথম ম্যাচেই নামতে পারেননি জসপ্রীত বুমরাহ। এরপর দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগেই তাঁকে নিয়ে আরম্ভ হয়েছিল বিরাট জল্পনা।
জসপ্রীত বুমরার পরিবর্তে আসতে পারেন মহম্মদ সামি কিংবা দীপক চাহার
শেষপর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকেই গিয়েছেন জসপ্রীত বুমরাহ। আর এই খবর যে ভারকতীয় শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। প্রথমে ভারতীয় দলের স্কোয়াডে ছিলেন না মহম্মদ সামি। তাঁর দলে না থাকা নিয়েও বহু সমালোচনা হয়েছে। জসপ্রীত বুমরা ছিটকে যাওয়ার পর থেকেই তাঁক নাম নিয়ে আরম্ভ হয়েছিল নানান গুঞ্জন। কিন্তু মহম্মদ সামিও মাঝে করকোনায় আক্রান্ত হওয়ায়, ভারতীয় দলের জার্সিতে তাঁকে একটিওসিরিজে দেখা যায়নি। অন্যদিকে আবার দীপক চাহারও চোটের কবলে।
চোট সারিয়ে এশিয়া কাপে খেললেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিমের সিরিজ চলাকালীনই ছিকে গিয়েছেন দীপক চাহার। এই মুহূর্তে মহম্মদ সামির সঙ্গে এনসিএ-তেই রয়েছেন তিনিও। তাদের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে এই দুই ক্রিকেটারকে খেলানো নিয়েই চলছে নানান আলোচনা। এই মুহর্তে এনসিএ-তে ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত রয়েছেন দুই তারকা ক্রিকেটারই।
শোনাযাচ্ছে রবিবারই নাকি তাদের চূড়ান্ত ফিটনেস টেস্ট হবে। এরপর রবিবারই এই দুজনের মধ্যে যেকোনও একজনকে বেছে নিতে চলেছে ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু শেষপর্যন্ত জসপ্রীত বুমরার জায়গায় ভারতীয় দলে কোন ক্রিকেটার খেলবেন তা নিয়েই এখন নানান আলোচনা চলছে। আগামী ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে ভারত।