বৃষ্টির জন্য বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়াকে লজ্জাজনক বললেন জস বাটলার
আপডেট করা - Oct 28, 2022 8:10 pm

মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ ঘিরে চড়ছিল উত্তেজনার পারদ। কিন্ত সেখানেই শেষপর্যন্ত হতাশা ছাড়া আর কিছুউ মেলেনি। ক্রিকেটার থেকে মাঠের সমর্থকসকলেই এগিন হতাশা ছাড়া আর কিচুই পায়নি। এদিনের ম্যাচ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুই দলের কাছেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাতেই জল ঢেলে দিয়েছে বৃষ্টি। মেলবোর্নের প্রবল বৃষ্টিতে এদিন অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের একটিও বল মাটিতে পিচে গড়ায়নি। আর তাতেই হতাশ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এমন ঘটনাকে লজ্জাজনকই বললেন তিনি।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, দুই দলই সেভাবে শুরু করতে পারেনি। প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও পরের ম্যাচেই জয় পেয়ে গুরে দাঁডি়য়েছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে একইরকমভাবে টি টোয়েন্টি বিশ্বকাপেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়ে নিজেদের রাস্তাটা কঠিন করে ফেলেছে ইংল্যান্ডও। এদিন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, দুই দলেরই ডু অর ডাই ম্যাচ ছিল। কিন্তু সেখানেও বৃষ্টিতেই সব শেষ হয়ে গিয়েছে।
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর এক পয়েন্ট করেই পেয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
এদিন প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার কথা ছিল। প্রবল বৃষ্টির জন্য সেই ম্যাচ শেষপর্যন্ত করা যায়নি। এরপরই এদিন ছিল বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু শেষরক্ষা হয়নি। সেই ম্যাচেও প্রবল বৃষ্টির জন্য মাঠে নামতে পারেননি ক্রিকেটাররা। শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্তই ঘোষণা করতে হয়েছিল। এরপরই এমন পরিস্থিতিকে লজ্জাজনকই বললেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
এই প্রসঙ্গে ম্যাচ শেষে জস বাটলার জানিয়েছেন, “এই ঘটনাটা সত্যিই লজ্জাজনক, বিশেষ করে এই ম্যাচের সঙ্গে যারা জড়়িয়েছিেন সকলের জন্যই লজ্জার। এমন ম্যাচসকলেই দেখার স্বাক্ষী থাকতে চান। বিশেষ করে যারা টিভিতে ম্যাচ দেখার জন্য চোখ রাখেন। ক্রিকেটারদের জন্যই তারা ম্যাচ দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে। যেকোনও ক্রিকেটারের কেরিয়ার য়থ বড়ই হোক না কেন, মোলবের্নে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ সবসময়ই মাস্ট উইন খেলা। সেই ম্যাচের সঙ্গেই সকলে জড়িয়ে থাকতে চান”।
বৃশ্ির জন্য অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মতো ম্যাচে এদিন একটিও বল মাঠে গড়ায়নি। যা নিয়ে হতাশা যেমন রয়েছে, তেমনই অসন্তুষ্টিও রয়েছে। এমনভাবে খেলা পরিত্যক্ত হওয়ার ঘটনাকে ভাল চোখে নেননি প্রাক্তন তারকা ক্রিকেটাররাও। তাদের মতে এমনটা একেবারেই হওয়া উচিচ্ ছিল না। এমননকী নাসির হুসেন তো রুফটপ রয়েছে এমন মাঠেই খেলা করানোর দাবী জানিয়েছিলেন। ম্যাচ শেষে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। কিন্তু বৃষ্টি যে তাদের প্রবল চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষারাখে না।