“সম্ভাবনা খুবই কম” – কেকেআরকে নিয়ে আর আশা দেখছেন না প্রাক্তন নাইট

দলে অনেক বেশী পরিবর্তন করায় খুশি হননি তিনি

Kolkata Knight Riders2
Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI

ভারতের প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আইপিএল ২০২২-এ তাদের দল নির্বাচন নিয়ে আরও ধারাবাহিকতা দেখানোর আহ্বান জানিয়েছেন। হরভজনের মতে, কলকাতা তাদের দলে অনেক পরিবর্তন করেছে, যদিও স্থায়ী একটি দল গড়ার সময় দেয়নি। ১২ ম্যাচে পাঁচটি জয় নিয়ে কলকাতা বর্তমানে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে। তাদের আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫২ রানে জিতে প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) মুখোমুখি হবে কেকেআর। ম্যাচের প্রিভিউতে হরভজন বলেছেন, “টুর্নামেন্টে বেঁচে থাকতে কলকাতাকে জিততে হবে। সে জন্য দল নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের শেষ ম্যাচে পাঁচটি পরিবর্তন এনেছে তারা। পরিবর্তনগুলি ভালো ছিল তবে সেগুলি খুব বেশী ছিল। এর আগে, তারা ২২টি পরিবর্তন করেছিল এবং এই পাঁচটি সহ তারা এখন পর্যন্ত ২৭টি পরিবর্তন করেছে। আমি আশা করি তারা এখন খুব বেশি পরিবর্তন করবে না এবং একটি জিনিস যা পরিবর্তিত হবে তা হল ফলাফল। অনেক ফলাফল কলকাতার পক্ষে যায়নি। আমি আশা করি তারা ভালো খেলবে এবং ফলও পাবে।”

কেকেআরের অভিযান কোন দিকে যায়নি: মহম্মদ কাইফ 

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কলকাতা ৯ উইকেটে ১৬৫ রানে সীমাবদ্ধ ছিল। প্যাট কামিন্স এক ওভারে তিন উইকেট নিয়ে এমআই-এর রান তাড়াকে লাইনচ্যুত করেন। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ১৭.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায়।

হরভজনের মতের প্রতিধ্বনি করে প্রাক্তন ভারতীয় ব্যাটার মহম্মদ কাইফ মতামত বলেছেন যে আইপিএল ২০২২-এ কলকাতার অভিযান আক্ষরিক অর্থে কোথাও যায়নি। ৪১ বছর বয়সী ইঙ্গিত করেছেন যে ফ্র্যাঞ্চাইজি প্রায় একই কম্বিনেশনে ফিরে এসেছে যা দিয়ে তারা টুর্নামেন্ট শুরু করেছিল। তিনি বিশদভাবে বলেছেন, “আইপিএল ২০২২-এ কেকেআরের অভিযান কোন দিকে যায়নি। তারা ঘুরতে ঘুরতে যেখান থেকে শুরু করেছিল সেখানেই অবতরণ করেছে। তারা এখন একই দলের সাথে খেলছে যেটি তাদের শুরুতে তিনটি ম্যাচ জিতিয়ে ছিল।”

আইপিএল ২০২২-এ কলকাতার সম্ভাবনা নিয়ে আলোচনা শেষ করে, হরভজন বলেছেন যে শ্রেয়াস আইয়ারের দলের হয়তো অনেক দেরি হয়ে গেছে আইপিএলে প্রত্যাবর্তনের জন্য। তিনি বলেছেন, “কলকাতা বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় একটু দেরি হয়ে গেছে। তাদের যোগ্যতা অর্জনের সম্ভাবনা খুবই কম। পরের দুই ম্যাচ জিতলেও তাদের ভাগ্য নির্ভর করবে অন্য দলের ফলাফলের ওপর।” 

কলকাতা নাইট রাইডার্স তাদের শেষ লিগ ম্যাচ খেলবে ১৮ই মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

close whatsapp