ভানুকা রাজাপক্সাকে ধোনির দুর্ধর্ষ রান আউট, ট্যুইটার জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল

MS Dhoni
MS Dhoni. (Photo Source: Hotstar)

বয়স যে একটা সংখ্যা মাত্র সেটা মহেন্দ্র সিং ধোনি আবারও একবার মাঠে নেমে বুঝিয়ে দিলেন।  দুবছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি যে এতটুকুও আনফিট হননি, সেটা ফের একবার বুঝিয়ে দিলেন মাহি। শ্রীলঙ্কার তারকা ক্রিকটার ভানুকা রাজাপক্সেকে রান আউট করে ফের সকলকে চমকে দিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর স্টাম্পিং দেখে বরাবরই সকলে হতবাক হয়েছেন। এম এস ধোনি যে এখনও তেমনই ফিট রয়েছে, তা এই রান আউট করেই বুঝিয়ে দিলেন তিনি।

আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছে চেন্নাই সুপার কিংস। আর তাদের দলে শ্রীলঙ্কান এই ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদিনের ম্যাচেও নামার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। ক্রিজে এসেই এক বিশাল ওভার বাউন্ডারি হাকান শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। কিন্তু তাঁকে আরও বেশী ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই সাজঘরের রাস্তা দেখিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। রাজাপক্সেকে একটা দুর্দান্ত রান আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন ক্যাপ্টেন কুল।

ভানুকা রাজাপক্সাকে ধোনির রান আউট নিয়ে সোশ্যাল সাইট উত্তাল

রাজাপক্সে এদিনও ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন। সেখানেই আবারও সেই পুরনো ছন্দে মহেন্দ্র সিং ধোনি। শুধুমাত্র ফিটনেসই নয়, সেই রানআউটের জন্য তিনি যে দ্রুততার পরিচয় দিয়েছেন তা দেখেও সকলে আপ্লুত। সোশ্যাল সাইটে ধোনির সেই রান আউট দেখে রীতিমত শুরু হয়ে গিয়েছে টুইটারের বন্যা। বয়স যে ধোনির কাছে একটা সংখ্যা মা্ত্র সেটাই বুঝিয়ে দিয়েছেন তিনি। দুর্ধর্ষ একটা রান আউট করেছেন তিনি।
https://twitter.com/ashMSDIAN7/status/1510623628773453828
https://twitter.com/Ranbir012/status/1510623192595177472
https://twitter.com/iamrehanrk/status/1510627045096656907
https://twitter.com/Imbapuji7/status/1510623131127676932

এটাও দেখতে হবে যে থ্রো তে ভানুকা রাজাপক্সে আউট হয়েছেন, তা কখনোই একটি যথাযথ থ্রোয়িং ছিল না। মহেন্দ্র সিং ধোনির কাছে বল আসে এক বাউন্সে। যা রীতিমত কঠিন বলই বলা চলে। সেই বল ধরে রাজাপক্সেকে দৌড়ে হারিয়ে উইকেটে বল ছোঁয়ান ৪০ বর্ষীয় তারকা মহেন্দ্র সিং ধোনি। আর তাতেই রাজাপক্সাকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নের দিকে।


https://twitter.com/sunthossh/status/1510622739740065792

আর ধোনির এই রান আউট দেখেই একটা জিনিস বোঝা যায় যে তিনি এখনও কতটা ফিট রয়েছেন। তেমন চাপের মুহূর্তেও তিনি  এখনও যে কতটা স্বাভবিক ভাবে খেলতে পারেন, সেটাই বুঝিয়ে দিলেন সকলকে। একইসঙ্গে এই আউটই যেন ২০১৬ বিশ্বকপের সেই স্মৃতি ফের একবার উষ্কে দিল। ভারত বনাম বাংলাদেশ ম্যাচে উইকেটের বহু পিছন থেকে দৌড়ে এসে যেভাবে ধোনি আউট করেছিলেন। আইপিএলের মঞ্চে যেন সেই ছবিই ফের একবার দেখা গেল।

close whatsapp