আইপিএলে ৫০০০ রানের মাইলস্টোনের মালিক মহেন্দ্র সিং ধোনি
আপডেট করা - Apr 3, 2023 10:39 pm

প্রায় চার বছর পর ঘরের মাঠে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার লখনমউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের মঞ্চে চিপকে নেমেছিল চেন্নাি সুপার কিংস। সেখানেই রাজার মতো প্রত্যাবর্তন হল মেহেন্দ্র সিং ধোনি। এদিন গোটা মাঠে শুদু তাঁর দিকেই নজর ছিল সকলের। মাঠে নামার সময়ই গ্যালারীতে ছিল ধোনিকে ঘিরে উন্মাদনা। তিনিও হতাশ করেননি কাওকে। এদিন শেষ মুহর্তে ব্যাটিং করতে নামলেও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ছিল সেই পুরনো দিনের ঝলক। শেষ পাঁচবল খেলতে নেমেছিলেন। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়লেন তিনি।
আইপিএলের মঞ্চে ৫০০০ রানের মালিক হলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেখানেই তাঁর ব্যাট থেকে দেখা গেল বিধ্বংসী পারফরম্যান্স। ৩ বলে ১২ রান করলেন ঠিকই। কিন্তু সেই রানের সৌজন্যেই আইপিএলের মঞ্চে ৫ হাজার রানের মাইলস্টোনও গড়লেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর পারফর্রম্যান্স দেখে সকলেই মুগ্ধ হয়েছেন। এদিন তিনি যখন ব্যাটিং করতে নামেন সেই সময় আইপি্েলের ম়চে পাঁচ হাজার রান করা থেকে মাত্র আট রান পিছনে ছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
We Yellove you, 5000! 💛🚁#CSKvLSG #WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni pic.twitter.com/bkDTnsuIay
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023
তাঁর ব্যাট থেকে এদিন বড় রানের প্রত্যাশাতেই ছিলেন সকলে। কিন্তু ধোনি যখন মাঠে এসেছিলেন সেই সময় তাঁর হাতে সেই সময় চিল না। প্রথমার্ধের শেষ মুহূর্তে যখন পাঁচ বল বাকি সেই সময়ই মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর মাঠে নামার সময় থেকেই ছিল গ্যালারীতে এক আলাদা উন্মাদনা। সেখানেই মার্ক উডের বিরুদ্ধে পরপর দুই বলেই দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন মহেনদর সিং ধোনি। সেইসঙ্গেই আইপিেলের মঞ্চে পাঁচ হাজার রানের মালিক হয়ে যান ক্যাপ্টেন কুল।
এদিন পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে মগেন্দ্র সিং ধোনি আইপিএলের ম়ঞ্চে পাঁচ হাজার রানের মালিক হয়েছেন। এই তালিকায় তাঁর ওপরে রয়েছেন সিখর দওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না এবং রোহিত শর্মারা। এছাড়াও বিদেশী ক্রিকেটার হিসাবে রয়েছেন ডেভিড ওয়ার্নার এবং এবি ডেভিলিয়র্সের মতো তারকা ক্রিকেটাররা। সেই তালিকায় এবার নাম উঠল মহেন্দ্র সিং ধোনিরও।
আইপিএলের মঞ্চে ভারতীয় ক্রিকেটারদের পাঁর হাজার রান
বিরাট কোহলি – ৬৭০৬
শিখর ধওয়ান – ৬০৮৬
রোহিত শর্মা – ৫৭৬৪
সুরেশ রায়না – ৫৫২৮
মহেন্দ্র সিং ধোনি – ৫০০৪
এদিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩ বলে ১২ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। এই আইপিএলের ধোনির মুকুটে আর কোন কোন নতুন পালক যুক্ত হয় সেটাই এখন দেখার।