চার বছর পর ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স, সেজে উঠেছে শহর কলকাতা

Howrah Bridge
Howrah Bridge. ( Image Source: KKR)

২০১৯ সালের ২৮ এপ্রিল শেষবার ইডেন গার্ডেন্সে খেলেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে গোটা বিশ্ব জুড়ে ছিল করোনার দাপট। ইপিএল আয়োজিত হলেও ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের আর  খেলা হয়নি। প্রায়চার বছর পর ফের ইডেনে ফিরতে চলেছে কলতাতা নাইট রাইডার্স। নাইট রাইডার্সকে স্বাগত জানাতে সেজে উঠেছে গোটা তিলোত্তমা। শহর জুড়ে এখন শুধুই কেকআরের রং। হাওড়া ব্রিজ থেকে  পার্কস্ট্রিট বিভিন্ন জায়গাই এখন কেআরের রঙে রাঙিয়ে গিয়েছে। বৃহস্পতিবার গোটা শহর জুড়ে এখন সাজো সাজো রব।

গত ১ এপ্রিল এবারের আইপিএলে যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও শুরুটা একেবারেই ভালভাবেই হয়নি। প্রথম ম্যাচেই পঞ্জাব কিংসের কাছে ডাকওয়ার্থ লুইস নিয়মে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ৭ রানে সেই ম্যাচ হেরে গিয়েছিল তারা। যদিও এই মুহূর্তে সেই ম্যাচ নাইট রাইডার্সের কাছে অতীত। বৃহস্পতিবার তারা ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে নামতে চলেছে। সেখানেই তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই জয়ের সরণীতে ফিরতে মরিয়া হয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ইডেনে আরসিবির বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স

চার বছর পর ঘরের মাঠে নামতে চলেছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নীতিশ রানারা। সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চায় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের আগে শহরের সেরা জায়গাগুলো সেজে উঠেছে নাইটদের রঙ্গে। শুধু তাই নয় ইডেন গার্ডেন্সের গ্যলারীতেও থাকবে নাইটদের সেই বেগুনী রংয়ের ঝলক।  গোটা শহরই যেন নাইটদের রঙে সেজে উঠেছে। সেজন্যই তো এই ক্যাম্পেনের নাম  দেওয়া গয়েছে ” বাড়ি ফিরছি এবার, আমি কেকেআর”।

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ ঘিরে এই মুহূর্ত উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। টিকিট যে ইতিমধ্যেই সব বিক্রি হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গোটা গ্যলারী থেকে এখন শুধুই রাসেল নামের গর্জন শোনার অপেক্ষায় সকলে। এই ক্যাম্পেন নিয়ে নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, “এই হোমকামিং ক্যাম্পেন হল নাইটরাইডার্স এবং তার সমর্থকদের ফের এক হওয়ার একটা উদ্যোগ। এই আনন্দের শহর থেকে যা পেয়েছ, সেটই তাদের প্রতি ফিরিয়ে দেওয়ার এটা একটা ছোট প্রয়াস। যেভাবে সমর্থকরা আমাদের সমর্থন করে গিয়েছে, তা বলে বোঝানো কখনই সম্ভব নয়”।

ঘরের মাঠে ম্যাচ হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচ যে নাইট রাইডার্সের দিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। গত ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও কলকাতা নাইটরা বিরাট কোহলিরদের মোকাবিলা করতেও প্রস্তুত রয়েছেন। শেষপর্যন্ত জয়ের হাসি কার মুখে ফোটে সেটাই দেখার।

close whatsapp