হার্দিককে নিয়ে দুশ্চিন্তা মুক্ত গুজরাত টাইটান্স, বোর্ডের ফিটনেস ক্যাম্পে নেই তিনি
আপডেট করা - Mar 6, 2022 12:45 pm

হার্দিককে এনসিএ-তে ফিটনেস শিবিরে যোগ দিতে হবে না। আর তাতেই খানিকটা চিন্তামুক্ত গুজরাত টাইটান্স। শনিবার বোর্ডের নির্দেশ আসার পর থেকেই চিন্তায় পড়ে গিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ প্রাক মরসুম প্রস্তুতি শুরু হওয়ার আগেই বোর্ডের চুক্তিবদ্ধ ও চুক্তির বাইরে থাকা সব মিলিয়ে ২৫জন ক্রিকেটারকে এনসিএ-র ফিটনেস ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল বোর্ড। এমন পরিস্থিতি আইপিএলের প্রস্তুতিতে প্রথম তেকেই তারকাদের না পাওয়া নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।
অবশেষে সখানেই খানিকটা নিশ্চিন্ত হল গুজরাত টাইটান্স। দীর্ঘদিন দলের বাইরে থাকলেও, এই আইপিএল দিয়েই ফের মাঠে প্রত্যাবর্তন করতে চলেছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু বোর্ডের কাছে এখনও পর্যন্ত তাঁর ফিটনেসের কোনও তথ্য নেই। এছাড়া তিনি এখনও পর্যন্ত ছুটিতে রয়েছেন। আর সেজন্যই নাকি তাঁকে এই ফিটনেস শিবিরে না ডাকারই সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা।
টি টোয়েন্টি বিশ্বকাপ শেষবার বারতের জার্সিতে দেখা গিয়েছি্ল হার্দিক পান্ডিয়াকে। এরপর থেকেই আর ভারতের হয়ে মাঠে নামেননি তিনি। টি টোয়েব্টি বিশ্বকাপের পর থেকেই তাঁর পারফরম্যাম্স নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। সমালোচনায় বিধ্বস্ত হয়েছেন হার্দিক। এরপরই চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দলে ফেরেননি হার্দিক পান্ডিয়া।
বোর্ডের ফিটনেস ক্যাম্পে যোগ দিতে হবে না হার্দিক পান্ডিয়াকে
বিরাট কোনও অঘটন না ঘটলে আইপিএলে গুজরাত টাইটান্সের হয়েই মাঠে ফিরতে চলেছেন তিনি। আসন্ন আইপিএলে হবে ৮ দলের পরিবর্তে ১০ দলের হতে চলেচেষ সেখানেই গুজরাত টাইটান্সের হয়ে মাঠে নামতে চলেছেন তিনি। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্বও উঠেছে তাঁরই কাঁধে। সেই হার্দিককে শুরু থেকেই প্রস্তুতিতে পাওয়া নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল গুজরাত টাইটান্স।
আর তার কারণটা একটাই বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের এনসিএ-র ফিটনেস ক্যাম্পে যোগ দেওয়ার নির্দেশ। প্রথমে শোনা গিয়েছিল হার্দিক, লোকেশ রাহুল, শিখ ধওয়ান সকলকে যোগ দিতে হবে সেখানে। কিন্তু রবিবারই বোর্ডের তরপে জানিয়ে দেওয়া হয়েছে যে হার্দিককে এই ফিটনেস ক্যাম্পে যোগ দিতে হবে না। কারণ বোর্ডের মতে তিনি এখনও অনির্দিষ্ট কলের জন্য ছুটিতে রয়েছেন। এছাড়া তাঁর ফিটনেস নিয়েও বোর্ডের কাছে কোনও তথ্য এখনও পর্যন্ত আসেনি।
কোমড়ে অস্ত্রোপচারের পর থেকেই হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স গ্রাফ নীচের দিকে। কসময় বিশ্বের বিধ্বংসী অল রাউন্ডারের তকমা তাঁর গায়ে থাকলেও, সেই ভূমিকায় শেষ দুবছরে সেভাবে পাওয়া যায়নি তাঁকে। আর সেই থেকেই হার্দিকের দলে থাকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন সমালোচকরা। অবশেষে বিশ্বকাপের পর হার্দিক নিজেই ছুটি চেয়ে নিয়েছেন। এখন দেখার আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তনের পর ফের হার্দিকের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয় কিনা।