এক ওভারেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে খেলা ঘোরান কণিকা আহুজা
আপডেট করা - Mar 16, 2023 5:18 pm

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শুরুটা একদমই ভালো হয়নি। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল টানা ৫টি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়। শূন্য পয়েন্টের সাথে পয়েন্ট তালিকার একেবারে শেষে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে শেষমেশ ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে নিজেদের প্রথম জয় পায় আরসিবি।
ডাব্লুউপিএলের ১৩তম ম্যাচে নভি মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাটিল স্পোর্টস স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ইউপি ওয়ারিয়র্জ মুখোমুখি হয়। টসে জিতে প্ৰথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্মৃতি মান্ধানার দল। ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে ইউপি। শেষমেশ স্কোরবোর্ডে ১৯.৩ ওভারে ১০ উইকেটে ১৩৫ রান তোলে ইউপি ওয়ারিয়র্জ। গ্রেস হ্যারিস এই রানে ইউপিকে পৌঁছে দিতে সবথেকে বড় অবদান রাখেন। তিনি ৩২ বলে ৪৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনিই ছিলেন এই ম্যাচে ইউপির সর্বোচ্চ রান সংগ্রাহক।
ডাব্লুউপিএলের প্লেঅফসে যাওয়ার লড়াইয়ে টিকে থাকার জন্য এই ম্যাচটি জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে আরসিবি দলের তারকা ছিলেন ২০ বছর বয়সী কণিকা আহুজা। তিনিই দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি ৩০ বলে ৪৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৮টি চার এবং ১টি ছয়।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারে ৩টি চার মেরে কণিকা ইউপি ওয়ারিয়র্জের বোলারদের উপর চাপ সৃষ্টি করেছিলেন। তিনি আরসিবির জয়ের পেছনে সবথেকে বড়ো ভূমিকা পালন করেন। তিনি এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।
Three 4️⃣s in an over 🔥
Kanika Ahuja is playing an important role in the chase for #RCB as she has quickly moved to 44* off 26
Follow the match ▶️ https://t.co/uW2g78eMJa#TATAWPL | #UPWvRCB pic.twitter.com/3Iw4wrvZmQ
— Women's Premier League (WPL) (@wplt20) March 15, 2023
“আমি চাপ অনুভব করি না”: কণিকা আহুজা
একটি অসাধারণ ইনিংস খেলে দলকে প্ৰথম জয় এনে দেওয়ার পর ম্যাচের ব্যাপারে নিজের মতামতও জানান কণিকা আহুজা। ব্যাট হাতে কণিকার দুর্দান্ত ইনিংসের জন্য তাকে ম্যাচসেরার পুরস্কারও দেওয়া হয়।
ইএসপিএনক্রিকইনফো কণিকা আহুজার বক্তব্যকে উদ্ধৃত করে, “মেরে দিমাগ মে বস ইয়ে চল রাহা থা কি মুঝে ম্যাচ জিতনা হ্যায় [আমার মাথায় শুধু এটাই চলছিল যে আমাকে এই ম্যাচটি জিততে হবে]। এটি আমার কাছে খুবই স্বাভাবিক, আমি চাপ অনুভব করি না।”
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিততে না পারলেও কণিকা ভালো ব্যাটিং করেছিলেন। প্ৰথম ম্যাচ জিতলেও আরসিবির প্লেঅফসে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ১৮ই মার্চ, শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের পরবর্তী ম্যাচ গুজরাট জায়ান্টাসের বিরুদ্ধে খেলতে নামবে।