আগামী ৪ মার্চ থেকে শুরু মহিলাদের আইপিএল, প্রথম ম্যাচেই মুখোমুখি গুজরাত ও মুম্বই

WPL AUCTION
WPL AUCTION. ( Image Source: Twitter )

সোমবারই হয়ে গিয়েছে প্রথম মহিলা আইপিএলের মেগা নিলাম। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার ঘোষণা হয়ে গেল প্রথ আইপিএলের সূচীও। আগামী ৪ মার্চ  থেকে শুরু হতে চলেছে এবারের মহিলা আইপিএল। সোমবারই মহিলা আইপরিএলের দামামা বেজে গিয়েছে। এবার শুধুই বাইশগজে হবল গড়ানোর অপেক্ষায় রয়েছে সকলে। এবারের মহিনলা আইপিএলে সর্বোচ্চ দামে রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরুতে গিয়ে রেকর্ড গড়েছেন তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনা। আর তাতেই হতবাক হয়েছেন সকলে। শুধু তিনিই নন,  অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন এবারের মহিলা আইপিএলের নিলামে।

প্রথম মহিলা আইপিএলে ৫ দলের প্রতিযোগিতা হবে এবার। এখনও পর্যন্ত থাতায় কলমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই সবচেয়ে শক্তিশালী দল হিসাবে দেখছে সকলে। আগামী ৪ মার্চ গুজরাত জায়ান্ট এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়েই শুরু হবে প্রথম মহিলা আইপিএল। সূচী ঘোষণা হওয়ার পর থেকেই হৈচৈ পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহল তথা বিশ্ব ক্রিকেট মহলে। েই মুহূর্তে গোটা বিশ্বে সবচেয়ে গামী মহিলাদের লিগ হতে চলেছে ডব্লুপিএল। মঙ্গলবারই ঘোষমা হয়ে গেল সেই সূচী।

ডব্লুপিএলের সূচী

৪ মার্চ – গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (৭.৩০)

৫ মার্চ – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস (৩.৩০)

৫ মার্চ – ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাত জায়ান্টস (৭.৩০)

৬ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৭.৩০)

৭ মার্চ – দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্স (৭.৩০)

৮ মার্চ – গুজরাত জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৭.৩০)

৯ মার্চ – দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (৭.৩০)

১০ মার্চ – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম ইউিপি ওয়ারিয়র্স (৭.৩০)

১১ মার্চ – গুজরাত জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস (৭.৩০)

১২ মার্চ – ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (৭.৩০)

১৩ মার্চ – দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৭.৩০)

১৪ মার্চ – মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত জায়ান্টস (৭.৩০)

১৫ মার্চ – ইউপি ওয়ারিয়র্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৭.৩০)

১৬ মার্চ – দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টস (৭.৩০)

১৮ মার্চ – মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স (৩.৩০)

১৮ মার্চ – রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত জায়ান্টস (৭.৩০)

২০ মার্চ – গুজরাত জায়ান্টস  বনাম ইউপি ওয়ারিয়র্স (৩.৩০)

২০ মার্চ – মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (৭.৩০)

২১ মার্চ – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স (৩.৩০)

২১ মার্চ – ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস (৭.৩০)

২৪ মার্চ – এলিমিনেটর (৭.৩০)

২৬ মার্চ – ফাইনাল (৭.৩০)

ভারতের মাটিতে প্রথম মহিলাদের আইপিএল চলবে ২৩দিন ধরে। এখানেই লিগ পর্বে ২০টি ম্যাচ খেলা হবে। একটি এলিমিনেটর এবং ফাইনাল। ডিওয়াই পটেল এবং ব্রেবোর্ণ স্টেডিয়ামেই হবে  মহিলা আইপিএলের প্রতিটি ম্যাচ।

close whatsapp