বিশ্বকাপের আগেই চোটের কবলে অস্ট্রেলিয়ার জশ ইঙ্গলিস
আপডেট করা - Oct 19, 2022 2:56 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ফের চোটের আতঙ্ক। আগামী শনিবার চির প্রতিদ্বন্দ্বী নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। কিন্তু সেই ম্যাচ শুরু হওয়ার আগেই চোট আতঙ্ক অস্ট্রেলিয়া শিবিরে। যদিও ১৫ জনের সদস্যদের মধ্যে কারোর কিছু হয়নি। কিন্তু গল্ফ খেলতে গিয়ে ফের হাতে গুরুতর চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার রিজার্ভ উইকেট কিপার ব্যটার জশ ইঙ্গলিস। আর তাতেই খানিকটা চিন্তা বেড়েছে অস্ট্রেলিয়ার। যদিও এখনই তিনি ছিটকে গিয়েছেন কিনা তা নিয়ে কোনও কথা জানানো হয়নি অস্ট্রেলিয়া শিবিরের তরফে।
টি টোযেন্টি বিশ্বকাপের আগে এই জশ ইঙ্গলিস অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে বেশকিচু ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন। সেই কারণে অস্ট্রেলিয়ার রিজার্ভ দলে রাখা হয়ছিল এই তারপকা ক্রিকেটারকে। কিন্তু গল্ফ খেলতে গিয়েই বিপত্তি। শোনাযাচ্ছে গতকালই নাকি গল্ফ কোর্সে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। সেখানেই নিজের হতে চোট পেয়েছেন জশ ইঙ্গলিস। আর তাতেই বেড়েছে অজি শিবিরের চিন্তা।
টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রিজার্ভ দলে ছিলেন জশ ইঙ্গলিস
সেই চোট পাওয়ার পরই নাকি তাঁকে সঙ্গেসঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়ছিল সকলকে। তাঁর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা সামনে আসতেই দেখা দিয়েছে নানান জল্পনা। এমনকী টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলা নিয়েও শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন।যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত তাঁকে নিযে যথেষ্ট আশাবাদী। শেষপর্যন্ত তী হয় সে তো সময়ই বলবে। তবে দশ ইঙ্গলিস যে খুব একটা সুস্থ নেই তা বেশ স্পষ্ট।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই এবার টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। সেখানে অবশ্য় ম্য়াথু ওয়েডই অস্ট্রেলিযার প্রধান ভরসা। যদিও স্ট্যান্ডবাই হিসাবে এই ক্রিকেটারকে দলে রাখা হয়েছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের তরফে। কিন্তু জশ ইঙ্গলিসের হাতের চোট অনেককেই চিন্তায় ফেলে দিয়েছে। সই প্রসঙ্গেই দলের তরফে জানানো হয়েছে, সাধারণ গল্ফ সুইংয়ের জন্যই হাতে চোট পেয়েছেন জশ ইঙ্গলিস।
ভারতের বিরুদ্ধেই এবারের বিশ্বকাপের প্রথম টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে নেমেছিল অস্ট্রেলিয়া দল। সেখানেই জশ ইঙ্গলিসকে খেলাতে দেখা গিয়েছিল। যদিও সেখানেও খুব একটা বড় পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এবার তাঁর হাতের চোট। সেই চোট যদু খুবই গুরুতর হয় তবে শেষ মুহূর্তে রিজার্ভ দলে অন্য ক্রিকেচারকে নেওয়ার রাস্তাতেই হাঁটতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। সেখানেই শেষপর্যন্ত কী হল সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।